Tuesday, August 18, 2026
HomeScrollপ্রচারের মাঝেই অশান্তি! কোল-বেল্টে আক্রান্ত ISF কর্মী! তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর
Assembly Election 2026

প্রচারের মাঝেই অশান্তি! কোল-বেল্টে আক্রান্ত ISF কর্মী! তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

কী এমন ঘটল জামুড়িয়া থানা এলাকায়? দেখুন বিস্তারিত

পশ্চিম বর্ধমান: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগেই অশান্তি খনি এলাকায়। আইএসএফ (ISF) কর্মীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে (Jamuria Assembly)। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার অন্তর্গত রাখাকুরিয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই কর্মীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইএসএফ সূত্রে জানা গিয়েছে, ওইদিন একটি নির্বাচনী বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন কয়েকজন কর্মী। অভিযোগ, সেই সময় পথ আটকে তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। হামলার সময় কুড়ুল দিয়ে আঘাত করা হয় ওই আইএসএফ কর্মীকে, যার ফলে তাঁর মাথায় গুরুতর চোট লাগে এবং রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ‘গুলির আওয়াজে প্যান্ট ভিজে যাবে’ খড়গপুরের আইসি নিশানায় হুঁশিয়ারি  দিয়ে ফের বিতর্কে দিলীপ ঘোষ

আইএসএফ কর্মীদের অভিযোগ, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য নেতা ভি শিব দাসন দাশু জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor