HomeScrollগালওয়ান প্রসঙ্গে আপত্তি, সেন্সর ছাড়পত্র নিয়েই অনিশ্চয়তা! সলমনের ‘মাতৃভূমি’ ঘিরে নতুন জটিলতা
Salman Khan

গালওয়ান প্রসঙ্গে আপত্তি, সেন্সর ছাড়পত্র নিয়েই অনিশ্চয়তা! সলমনের ‘মাতৃভূমি’ ঘিরে নতুন জটিলতা

ছাড়পত্র না মেলায় ছবির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে

ওয়েব ডেস্ক: সলমন খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ (Matribhumi) মুক্তির আগেই নতুন করে জটিলতায় পড়েছে। প্রথমে ছবির নাম ছিল ‘ব্যাটেল অফ গালওয়ান’। পরে নাম পরিবর্তন করা হলেও বিতর্ক থামেনি। এবার খবর, এখনও পর্যন্ত সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় ছবির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

সূত্রের খবর, ছবির প্রথম সংস্করণে গালওয়ান সংঘাত এবং চিনের উল্লেখ থাকায় আপত্তি তোলে সংশ্লিষ্ট মহল। পরে প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শ অনুযায়ী ছবির একাধিক দৃশ্যে পরিবর্তন আনা হয়। এমনকি কোথাও চিনের নাম বা সরাসরি উল্লেখ না রাখার নির্দেশও দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। সেই কারণে ছবির প্রায় ৪০ শতাংশ অংশ নতুন করে শুট করতে হয়েছে নির্মাতাদের।

আরও পড়ুন: ‘আমার নিশ্চিন্ত আশ্রয়’, শপথের মাঝেই গৌরীর হাতে চুমু আমিরের, ছেলের উপস্থিতিতেই সারলেন তৃতীয় বিয়ে

নতুন সংস্করণে নাকি কিছু অতিরিক্ত গান, রোম্যান্টিক দৃশ্য এবং কাল্পনিক ঘটনাও যোগ করা হয়েছে। এপ্রিল মাসেই সংশোধিত সংস্করণ প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এনওসি-র জন্য জমা দেওয়া হয়েছিল। তবে বলিউডের একাধিক সূত্রের দাবি, এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর এবং সেন্সর বোর্ডের চূড়ান্ত অনুমোদন মেলেনি। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

প্রথমে ছবিটি ১৭ এপ্রিল মুক্তির কথা থাকলেও পরে স্বাধীনতা দিবসের সময় মুক্তির সম্ভাবনার কথা শোনা যায়। কিন্তু জুলাই মাসেও ছাড়পত্র না মেলায় মুক্তির দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এদিকে খুব শিগগিরই পরিচালক দিল রাজুর নতুন ছবির শুটিং শুরু করার কথা রয়েছে সলমন খানের। ফলে আবারও যদি অতিরিক্ত শুটিংয়ের প্রয়োজন হয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ছবিতে গালওয়ান সংঘর্ষে শহিদ কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সলমন খান। চরিত্রটির জন্য দীর্ঘদিন শারীরিক প্রশিক্ষণ, বিশেষ ডায়েট এবং কঠোর প্রস্তুতি নিয়েছিলেন অভিনেতা। এখন দেখার, সমস্ত জট কাটিয়ে কবে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মাতৃভূমি’।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News