Sunday, August 9, 2026
HomeScrollমেট গালায় করণের ‘ডেবিউ’ ঘিরে জল্পনা! লাল গালিচায় কেজোর পাশে মণীশ?
Karan Johar

মেট গালায় করণের ‘ডেবিউ’ ঘিরে জল্পনা! লাল গালিচায় কেজোর পাশে মণীশ?

মেট গালাকে ঘিরে বাড়ছে উত্তেজনা

ওয়েব ডেস্ক: ফ্যাশনের (Fashion) সবচেয়ে বড় মঞ্চ মেট গালাকে (Meta Gala 2026) ঘিরে বাড়ছে উত্তেজনা। আর সেই আবহেই জোর জল্পনা। এবার নাকি মেট গালার লাল গালিচায় অভিষেক হতে চলেছে বলিউডের (Bollywood) তারকা পরিচালক করণ জোহরের (Karan Johar)।

সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের দাবি, আগামী ৪ মে এই হাই-প্রোফাইল ইভেন্টে যোগ দিতে পারেন করণ। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে থাকতে পারেন শিল্পপতি নাতাশা পুনাওয়ালা এবং খ্যাতনামা ডিজাইনার মণীশ মালহোত্রা। এমনও গুঞ্জন, করণের পোশাক ডিজাইন করছেন স্বয়ং মণীশই। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত করণের তরফে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।

আরও পড়ুন: জুবিন কাণ্ডে নয়া মোড়! গায়কের ম্যানেজারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতের

এদিকে, ইশা আম্বানির উপস্থিতি নিয়েও জল্পনা তুঙ্গে। গত বছর মেট গালায় ভারতীয় উপস্থিতি নজর কেড়েছিল শাহরুখ খান, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আডবানির স্টাইল স্টেটমেন্ট নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।

বিশেষ করে ২০২৫ সালের মেট গালায় শাহরুখ খানের অভিষেক ছিল স্মরণীয়। অল-ব্ল্যাক লুকে, গলায় একাধিক হার, হাতে স্টিক এবং হিরেখচিত ‘K’ পেনডেন্ট। নিজস্ব স্টাইলে নজর কেড়েছিলেন কিং খান। তাঁর সেই উপস্থিতির প্রশংসা করেছিলেন করণ নিজেও।

এবার সেই করণই যদি মেট গালার মঞ্চে হাঁটেন, তবে ফ্যাশনপ্রেমীদের নজর যে তাঁর দিকেই থাকবে, তা বলাই বাহুল্য। নিজের বোল্ড ফ্যাশন চয়েসের জন্য বরাবরই পরিচিত করণ। ট্রোল বা বিতর্ককে উপেক্ষা করেই নিজের স্টাইল স্টেটমেন্টে অবিচল থেকেছেন তিনি।

২০২৬ সালের মেট গালার সহ-সভাপতির দায়িত্বে থাকছেন বিয়ন্সে, নিকোল কিডম্যান, ভেনাস উইলিয়ামস এবং অ্যানা উইন্টুর। আয়োজক কমিটিতে যুক্ত হচ্ছেন লিসাও। নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর বসে এই ঐতিহ্যবাহী ফ্যাশন আসর, যেখানে বিশ্বের সেরা ডিজাইনার, মডেল ও তারকারা অংশ নেন। এখন দেখার, জল্পনা সত্যি হলে মেট গালার রেড কার্পেটে করণ জোহর কী চমক দেন!

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor