Tuesday, June 16, 2026
HomeScrollস্ট্রং রুমের নিরাপত্তায় গাফিলতি! চরমে রাজনৈতিক বিতর্ক! এখন কী অবস্থা? দেখুন
Purba Bardhaman

স্ট্রং রুমের নিরাপত্তায় গাফিলতি! চরমে রাজনৈতিক বিতর্ক! এখন কী অবস্থা? দেখুন

স্ট্রং রুমের পিছনের পাঁচিল ভাঙা, রাখা ছিল একটি মই! ইভিএমের নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন

পূর্ব বর্ধমান: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায় (Katwa) স্ট্রং রুমের নিরাপত্তা (Security of Strong Rooms) ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। বিজেপি (BJP) প্রার্থী কৃষ্ণ ঘোষের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। জানা গিয়েছে, কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোট—এই তিনটি বিধানসভার ইভিএম (EVM) মেশিন রাখা হয়েছে কাটোয়া কলেজে। গোটা এলাকাজুড়ে সিসিটিভি নজরদারি এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকলেও স্ট্রং রুমের পিছনের অংশে গাফিলতির অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে স্ট্রং রুম পরিদর্শনে এসে কৃষ্ণ ঘোষ দাবি করেন, স্ট্রং রুমের পিছনে একটি মই রাখা ছিল এবং সেখানে একটি ভাঙা পাঁচিলও নজরে আসে। তাঁর অভিযোগ, ওই ভাঙা অংশ দিয়ে যে কেউ যাতায়াত করতে পারে, অথচ সেখানে কোনও নিরাপত্তা কর্মীর উপস্থিতি ছিল না। এতে ইভিএমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে বলে দাবি তাঁর। এই ঘটনা নজরে আসতেই তিনি মহকুমা শাসকের কাছে অভিযোগ জানান। পাশাপাশি ঘটনাস্থলেই বিজেপি কর্মীদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন। অভিযোগ পাওয়ার প্রায় ২০ মিনিটের মধ্যে মহকুমা শাসক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। তাঁর সঙ্গে আলোচনার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়, যদিও সংবাদমাধ্যমের সামনে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন: ফলপ্রকাশের আগে স্ট্রং রুমের পাহারায় তৃণমূল-বিজেপি কর্মীরা

বিজেপি প্রার্থীর আরও দাবি, ভাঙা পাঁচিলটি আগে ত্রিপল দিয়ে ঢাকা ছিল এবং সেই পথ দিয়েই পূর্বে ইভিএম আনা-নেওয়া হয়েছে। তাঁর কথায়, “সামনের দিকে নিরাপত্তা থাকলেও পিছনের দিকে বড়সড় গাফিলতি রয়েছে। মই কেন রাখা হবে? সেখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি থাকা উচিত ছিল।” তিনি আরও উল্লেখ করেন, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় স্ট্রং রুম নিয়ে বিতর্ক সামনে এসেছে। ফলে কাটোয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলেই মত তাঁর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO