Tuesday, June 16, 2026
Homeবিনোদনবিচ্ছেদ নয়;তেজস্বী-করণ চার হাত এক হতে চলেছে!

বিচ্ছেদ নয়;তেজস্বী-করণ চার হাত এক হতে চলেছে!

ওয়েব ডেস্ক: বিচ্ছেদের গুঞ্জনকে একেবারে দূরে সরিয়ে দিয়ে ‘বিগবস’ তারকা তেজস্বী প্রকাশ(Tejasswi Prakash)ও করণ কুন্দ্রার(Karan Kundra) চার হাত এক হতে চলেছে। ‘সেলিব্রেটি মাস্টারসেফ'(Celebrity Master Safe) শীর্ষক এক টিভি শোতে মেয়ের বিয়ের ব্যাপারে মুখ খুলেছেন তেজস্বীর মা। তুমি জানিয়েছেন এ বছরই হতে চলেছে তাদের বিয়ে।
প্রসঙ্গত, সলমন খানের জনপ্রিয় টিভি শো ‘বিগবস’ এর ১৫ তম অধিবেশনে তেজস্বী-করণ এর প্রেম সামনে এসেছিল। তাদের সেই সম্পর্ক যথেষ্ট সমালোচনার মুখে পড়েছিল। তবে সেসব কাটিয়ে ২০২১ সালে ‘বিগবস’ এর ১৫ তম অধিবেশনে বিজয়ী হয়েছিলেন তেজস্বী প্রকাশ। তৃতীয় স্থানে ছিলেন করণ।
জয়ী হওয়ার কয়েক দিন পরই তেজস্বীর বাবা ঘোষণা দেন— ‘অভিনেতা করন কুন্দ্রাকে বিয়ে করতে যাচ্ছে তেজস্বী।’ কিন্তু এর কিছুদিন পরই খবর চাউর হয় ভেঙে গেছে এ জুটির প্রেম! তবে এসব গুঞ্জন উড়িয়ে চুটিয়ে প্রেমে মজেন এই যুগল।তারপর থেকে একাধিক টেলিভিশন শোতে দেখা মেলে তেজস্বীর। বিখ্যাত টিভি সিরিয়াল ‘নাগিন’ এর ষষ্ঠতম অধিবেশনে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন:‘সলমনের নিরাপত্তা সামলে শুটিং করা একটা বড় চ্যালেঞ্জ ছিল!’
সংগীত পরিবারের সন্তান তেজস্বী। কিন্তু পেশা হিসেবে অভিনয়কে বেছে নেন তিনি। এই টেলি সুন্দরী ছিলেন প্রকৌশলীর ছাত্রী। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস আর টেলিকমিউনিকেশনস বিষয়ে ডিগ্রি নিয়েছেন। একটি সংস্থায় চাকরিও করতেন তেজস্বী। কিন্তু অভিনয়জগতের হাতছানি এড়াতে পারেননি তিনি। তাই একসময় চাকরি ছেড়ে পাকাপাকি অভিনয়জগতে পা রাখেন।

২০১২ সালে লাইফ ওকের ‘২০১২’-এর মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তেজস্বী। এরপর ‘সংস্কার: ধরোহর আপনো কি’, ‘স্বরাগিনী: জোড়ে রিস্তো কে সুর’, ‘পহরেদার পিয়া কি আর সিলসিলা বদলেতে রিস্তো কা’ ধারাবাহিকে দেখা গেছে তাকে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO