HomeScrollকয়েক হাজার মেয়ে অডিশন দিতে এসেছিল, ‘ধুরন্ধর’ এ রণবীরের নায়িকায় কেন বাছা...
Dhurandhar The Revenge Sara Arjun

কয়েক হাজার মেয়ে অডিশন দিতে এসেছিল, ‘ধুরন্ধর’ এ রণবীরের নায়িকায় কেন বাছা হয়েছিল সারা অজুর্নকে?

প্রথমে আমরা রণবীরের পাশে সারাকে নিয়ে একটু ইতস্তত করেছিলাম!

ওয়েবডেস্ক-  ২০২৫ সালে সেরা ছবির তালিকায় বাজিমাত করেছিল রণবীর সিং (Ranveer Singh )  ও সারা অর্জুন (Sara Arjun)  অভিনীত ‘ধুরন্ধর’। ২০২৬ মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’ (Dhurandhar The Revenge) । যা বক্স অফিস মাতাচ্ছে।  রণবীরের উল্টো দিকে ছিলের সারা অর্জুন। শিশুশিল্পী থেকে তিনি প্রথমবার কোনও বড় বাজেটের বাণিজ্যিক ছবিতে মুখ্য অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন।  সারার সঙ্গে রণবীরের রসায়ন দর্শকদের মন কেড়েছে। বয়সের বিস্তর ফারাকের জন্য ধুরন্ধরের প্রথম পর্ব মুক্তির রণবীরকে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।  সারার সঙ্গে রণবীরের বয়সের পার্থক্য প্রায় ২০ বছরের। তবে ছবি মুক্তির পর সেই কটাক্ষ ধোপে টেকেনি। ধুরন্ধর -২ বিজয় ঘণ্টা বাজিয়ে বক্স অফিস মাত করছে।

প্রথম ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পর ২০২৬ সালের মার্চ মাসে এর সিক্যুয়েলধুরন্ধর২(বা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’) মুক্তি পায়। দ্বিতীয় কিস্তিটিও বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। এখানে সারা চরিত্রের নাম ‘ইয়ালিনা জামালি’।

আরও পড়ুন-  মেয়ের বিরল অসুখ নিয়ে প্রথমবার মুখ খুললেন বরুণ

কয়েক হাজার মেয়ে অডিশন দিতে এসেছিল, তার মধ্যে বাছাই পর্বে উতরে যান সারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সারা অর্জুনের কাস্টিংয়ের গল্প শোনান। তিনি বলেন, এই ছবির জন্য আমাদের অনেক আলোচনা হয়েছিল। একটা মুখ খুব জরুরি ছিল। প্রথমে প্রতিষ্ঠিত নায়িকাদের কথাই ভাবাই হয়েছিল, আমি আর আদিত্য দুজনেই অনেকের কাছ থেকে মেসেজ পেয়েছিলাম। যারা অডিশন দিতে চূড়ান্ত হয়নি তারাও কারণ জানতে চেয়েছিলেন।

মুকেশ জানিয়েছেন, আমাদের লক্ষ্য ছিল একটাই, সকলের যেন মনে হয় মেয়েটি সম্পূর্ণ নতুন। যার কোনও ব্যাকগ্রাউন্ড নেই। অভিনয়ের সময় যেন মনে হয়, সে সত্যি মন প্রাণ সব ঢেলে দিয়েছে, এমন একটা মুখ।  সারার অডিশন সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও জানান, “আপনি কি ভারতের কোনও এজেন্ট? এটাই ছিল অডিশনের স্ক্রিপ্ট। সারা ওই দৃশ্যের সংলাপ বলতেই আমি সেটা আদিত্যকে হোয়াটসঅ্যাপ করি। আদিত্যর সঙ্গে সঙ্গে উত্তর দেয়, এই মেয়েটি কে? আমি জানাই, শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটা কাজ করেছে, আর বিজ্ঞাপণের মুখ। প্রথমে আমরা রণবীরের পাশে সারাকে নিয়ে একটু ইতস্তত করেছিলাম, পরে মনে মনে হল এটাই সেরা জুটি। সত্যি সারা দারুণ অডিশন দিয়েছিল, পরে সেই অডিশনে অংশটুকু আমি সকলের কাছে শেয়ার করব। তখনই সবাই বুঝতে পারবে, কেন সারা অর্জুনকেই  রণবীরের বিপরীতে চূড়ান্ত করা হয়েছিল।

 

 

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News