Sunday, August 9, 2026
HomeScrollবীরভূমে পাথর ব্যবসায়ীর ডেরায় টাকার পাহাড়, ১৫ কেজি সোনা উদ্ধার! পুলিশের ভূয়সী...
Birbhum

বীরভূমে পাথর ব্যবসায়ীর ডেরায় টাকার পাহাড়, ১৫ কেজি সোনা উদ্ধার! পুলিশের ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর

বীরভূমে পাথর ব্যবসায়ীর ডেরায় পুলিশের হানায় সাড়ে পাঁচ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

বীরভূম: বীরভূমে (Birbhum) অবৈধ পাথর ও বালি ব্যবসার বিরুদ্ধে বড়সড় অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের দাবি করল পুলিশ। বুধবার ভোররাত থেকে মহম্মদবাজার থানার ডেউচা এলাকায় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে মহম্মদ নজিবুদ্দিনের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

তল্লাশি চলাকালীন নগদ টাকা গোনার জন্য একাধিক মেশিন ব্যবহার করা হয়। অভিযান ঘিরে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। উপস্থিত ছিলেন জেলার শীর্ষ পুলিশ আধিকারিকরাও।

আরও পড়ুন: জেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন

ঘটনার পর সামাজিক মাধ্যমে পুলিশের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বালি মাফিয়াদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযান প্রশংসনীয়। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, বেআইনি সম্পদ অর্জনের সঙ্গে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না।

মঙ্গলবারই সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য একটি টোল-ফ্রি হেল্পলাইন চালু করেছিল রাজ্য সরকার। তার ২৪ ঘণ্টার মধ্যেই এই অভিযানে বিপুল নগদ ও সোনা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

প্রশাসন সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই বীরভূমে অবৈধ পাথর ও বালি ব্যবসার সঙ্গে টুলু মণ্ডলের নাম জড়িয়ে ছিল। অতীতেও তাঁর একাধিক ডেরায় পুলিশ ও তদন্তকারী সংস্থার অভিযান হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনার উৎস, সেই সম্পদের বৈধতা এবং সম্ভাব্য আর্থিক লেনদেনের খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে তদন্তকারী মহল।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor