HomeScrollজেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন
Dharmatala Case

জেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পর বদলে গেল ব্যাঙ্কশাল আদালতের সিদ্ধান্ত। ৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন ধৃতরা।

ওয়েব ডেস্ক : ধর্মতলায় (Dharmatala) বিক্ষোভ ঘিরে গ্রেফতার হওয়া ১৬ জনেরই জামিন মঞ্জুর করল ব্যাঙ্কশাল আদালত। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে প্রথমে ৩০ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে সুপ্রিম কোর্টের (Supreme Court) অন্তর্বর্তী নির্দেশ সামনে আসতেই কয়েক মিনিটের মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে যায়। পরে ৫০০ টাকার বন্ডে ধৃতদের জামিন মঞ্জুর করেন বিচারক।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র সংগঠনের ডাকা মিছিলে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভের শেষপর্বে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ইট, জলের বোতল ও জুতো ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনায় সাংবাদিকরাও আক্রান্ত হন। এরপর তদন্তে নেমে মোট ১৬ জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

আরও খবর : কাটমানি-সিন্ডিকেটের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী

২৬ জুলাই ধৃতদের আদালতে তোলা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে পুলিশ জেল হেফাজতের আবেদন জানায় এবং প্রথমে আদালত সেই আবেদন মঞ্জুরও করে। এদিকে একই দিনে নিট আন্দোলন সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, যাঁদের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের রেকর্ড নেই, তাঁদের মুক্তি দিতে হবে। পাশাপাশি নাবালক আন্দোলনকারীদেরও অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের (Supreme Court) ওই নির্দেশ আদালতে তুলে ধরে ফের জামিনের আবেদন করেন ধৃতদের আইনজীবী। যদিও ধর্মতলা কাণ্ডে গ্রেফতার হওয়া সকলেই প্রাপ্তবয়স্ক, তবু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য অভিযুক্তদের রাখতে চায় না। এরপরই আগের নির্দেশ সংশোধন করে ৫০০ টাকার বন্ডে সকলের জামিন মঞ্জুর করে ব্যাঙ্কশাল আদালত।

[youtube-feed feed=1]
Read More

Latest News