Saturday, August 8, 2026
HomeBig newsকাটমানি-সিন্ডিকেটের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari

কাটমানি-সিন্ডিকেটের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী

দুর্নীতি, বেআইনি টোল আদায় ও অবৈধ মদের অভিযোগ জানাতে একাধিক নম্বর চালু। ভবানী ভবন থেকে পুলিশের নতুন হেল্পলাইনও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

ওয়েব ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়ে সাধারণ মানুষের জন্য টোল-ফ্রি হেল্পলাইন (Toll Free Helpline number) চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu adhikari)। মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া এই পরিষেবার মাধ্যমে কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের মতো বিভিন্ন অভিযোগ সরাসরি জানাতে পারবেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর দাবি, দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের লড়াই আরও জোরদার করতেই এই উদ্যোগ।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, দিন-রাত যে কোনও সময় এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানানো যাবে। কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেট-সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৫, বেআইনি টোল আদায়ের অভিযোগের জন্য ১৫৫৩৩৭ এবং অবৈধ মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ১৫৫৩৩৯ নম্বরে ফোন করা যাবে।

আরও খবর : সরকারি জমি ভুয়ো নামে বিক্রির অভিযোগ, সুমিত রায়ের মামলার শুনানিতে চাঞ্চল্যকর দাবি রাজ্যের

এদিন ভবানী ভবনে পুলিশের নতুন হেল্পলাইন পরিষেবারও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Suvendu adhikari)। পুলিশের পরিষেবাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। একাধিক নম্বরে বিভিন্ন ধরনের অভিযোগ জানানোর সুযোগ থাকবে।পুলিশ প্রশাসনকে আরও শক্তিশালী করতে বড়সড় নিয়োগের ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, রাজ্যে প্রায় এক লক্ষ পুলিশকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পুলিশের পরিকাঠামো উন্নয়ন এবং মহিলা পুলিশকর্মীদের বাড়ির কাছাকাছি পোস্টিংয়ের বিষয়েও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor