Wednesday, August 12, 2026
HomeScrollডেঙ্গু রুখতে স্কুলের পোশাকে বড় বদল, ফুল শার্ট-প্যান্ট বাধ্যতামূলক, মেয়েদেরও ঢাকতে হবে...
Dengue

ডেঙ্গু রুখতে স্কুলের পোশাকে বড় বদল, ফুল শার্ট-প্যান্ট বাধ্যতামূলক, মেয়েদেরও ঢাকতে হবে পা

ডেঙ্গু রুখতে সরকারি স্কুলের ইউনিফর্মে বড় বদল, জুলাই-ডিসেম্বরে ফুল শার্ট-প্যান্ট বাধ্যতামূলক।

কলকাতা: ডেঙ্গুর (Dengue) বাড়বাড়ন্ত রুখতে সরকারি স্কুলের ইউনিফর্মে (School Uniform) বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জুলাই থেকে ডিসেম্বর, এই ছয় মাস সরকারি স্কুলের ছাত্রদের ফুল শার্ট ও ফুল প্যান্ট পরতে হবে। ছাত্রীদের ক্ষেত্রেও স্কার্ট থাকলেও এমনভাবে পোশাক পরতে হবে যাতে পা সম্পূর্ণ ঢাকা থাকে। বুধবার স্বাস্থ্যভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

রাজ্যের দাবি, বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়ে। মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: জেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন

সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও একই ধরনের পোশাকবিধি অনুসরণের অনুরোধ জানানো হবে। তবে সেই ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা থাকছে না। পোশাকে পরিবর্তন আনা হবে কি না, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষই নেবে।

প্রতিবছর রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গু সংক্রমণ বাড়ার ঘটনা সামনে আসে। বহু ক্ষেত্রেই দেরিতে রোগ ধরা পড়ায় জটিলতা তৈরি হয়। সেই অভিজ্ঞতা থেকেই এবার প্রতিরোধমূলক ব্যবস্থায় জোর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। ইউনিফর্মে পরিবর্তনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো, জমা জল পরিষ্কার রাখা এবং মশা নিয়ন্ত্রণের মতো পদক্ষেপও জোরদার করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক। তাঁদের মতে, পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ সময়োপযোগী। এখন নজর থাকবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ এবং নতুন পোশাকবিধি বাস্তবায়নের দিকে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor