Saturday, August 8, 2026
HomeScroll‘উমরাও জান’ থেকে ‘এক্সিলেন্স ইন সিনেমা’, মেলবোর্নে বিশেষ সম্মান পাচ্ছেন রেখা
Rekha

‘উমরাও জান’ থেকে ‘এক্সিলেন্স ইন সিনেমা’, মেলবোর্নে বিশেষ সম্মান পাচ্ছেন রেখা

মেলবোর্নে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি প্রদর্শিত হবে ‘উমরাও জান’,

ওয়েব ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রেখাকে (Rekha) বিশেষ সম্মান জানাতে চলেছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন ( Film Festival of Melbourne- IFFM)। চলতি বছরের উৎসবে তাঁকে মর্যাদাপূর্ণ ‘এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড’ (Excellence in Cinema Award) প্রদান করা হবে। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্বও পালন করবেন তিনি। এছাড়া উৎসবে প্রদর্শিত হবে তাঁর অভিনীত কালজয়ী ছবি ‘উমরাও জান’।

সম্মান পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন রেখা। তাঁর কথায়, ‘উমরাও জান’ (Umrao Jaan) শুধু একটি চরিত্র নয়, বরং তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ছবিকে আবার আন্তর্জাতিক মঞ্চে দর্শকদের সামনে তুলে ধরা এবং নতুন করে উদযাপিত হতে দেখা তাঁর কাছে অত্যন্ত আবেগের মুহূর্ত।

আরও খবর : প্রয়াত দেব আনন্দের ছেলে সুনীল আনন্দ

‘এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড’(Excellence in Cinema Award) প্রসঙ্গে অভিনেত্রী বলেন, চলচ্চিত্র তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়, বরং সেই সব পরিচালক, লেখক, সঙ্গীতশিল্পী এবং সহকর্মীদের প্রতিও শ্রদ্ধার্ঘ্য, যাঁদের অবদান তাঁর দীর্ঘ অভিনয়জীবনকে সমৃদ্ধ করেছে।

আইএফএফএমের প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মিতু ভৌমিক ল্যাঞ্জ বলেন, রেখা শুধুমাত্র একজন অভিনেত্রী নন, তিনি ভারতীয় সংস্কৃতি ও সিনেমার এক জীবন্ত প্রতীক। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব এবং দীর্ঘ কর্মজীবনের প্রভাব শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদেরও অনুপ্রাণিত করেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor