Saturday, August 8, 2026
HomeBig news১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দেবে ইসকন, জানালেন মুখ্যমন্ত্রী
Mid day meal

১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দেবে ইসকন, জানালেন মুখ্যমন্ত্রী

এসএইচজি-র মাধ্যমে আলাদা করে দেওয়া হবে ডিম, প্রাইমারি স্কুলেও পড়ুয়া পিছু বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা

ওয়েব ডেস্ক : আগামী ১ আগস্ট থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল (Mid Day Meal) দেবে ইসকন (ISCON)। সেদিন কলকাতার একটি বড় অংশের স্কুলগুলিতে আপাতত এটি শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছেন, ইসকন মিড ডে মিলের দায়িত্ব নিলেও পড়ুয়াদের ডিম থেকে বঞ্চিত হতে হবে না। স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি)-র মাধ্যমে আলাদাভাবে ডিম দেওয়া হবে স্কুলগুলিতে।

মুখ্যমন্ত্রী জানান, এতদিন প্রাইমারি ও আপার প্রাইমারি-হাই স্কুলের মিড ডে মিলের বরাদ্দে বৈষম্য ছিল। আপার প্রাইমারি ও হাই স্কুলে পড়ুয়া পিছু ১০ টাকা বরাদ্দ থাকলেও প্রাইমারি স্তরে তা ছিল ৬ টাকা ৭৮ পয়সা। নতুন সিদ্ধান্তে সেই বৈষম্য দূর করে প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও পড়ুয়া পিছু বরাদ্দ ১০ টাকা করা হয়েছে।

আরও খবর : গুরুপূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

১ আগস্ট থেকে কলকাতার একাধিক সরকারি স্কুলে পাইলট প্রকল্প হিসেবে ইসকনের মাধ্যমে মিড ডে মিল (Mid Day Meal) শুরু হবে। ধাপে ধাপে রাজ্যের সমস্ত সরকারি স্কুলেই এই ব্যবস্থা চালু করা হবে। ইসকন নিরামিষ খাবার পরিবেশন করবে, আর অতিরিক্ত প্রোটিনের জন্য এসএইচজি-র মাধ্যমে আলাদা করে ডিম সরবরাহ করবে রাজ্য সরকার।মুখ্যমন্ত্রীর কথায়, স্কুলপড়ুয়াদের পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সেই কারণেই ইসকনের রান্না করা নিরামিষ খাবারের পাশাপাশি ডিমও দেওয়া হবে, যাতে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ প্রোটিনসমৃদ্ধ আহার পায়।

রাজ্যে সরকার বদলের পর মিড ডে মিল (Mid Day Meal) পরিচালনার দায়িত্ব ইসকনের হাতে তুলে দেয় নতুন সরকার। যেহেতু ইসকন শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করে, তাই পড়ুয়াদের ডিম দেওয়া হবে কি না, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সরকার জানিয়েছে, ইসকন নিরামিষ মিড ডে মিল সরবরাহ করবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor