Saturday, August 8, 2026
HomeScrollগুরুপূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গৌতমানন্দজিকে প্রণাম, উপহার হিসেবে পদ্মের মালা ও মা কালীর মূর্তি, মঠে ভক্তদের সঙ্গেও কথা বললেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : গুরুপূর্ণিমার (GuruPurnima) পুণ্যতিথিতে বেলুড় মঠে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকালে মঠে গিয়ে প্রথমেই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজির আশীর্বাদ নেন তিনি। এরপর মঠের অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং কিছু সময় কাটালেন।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে পদ্মের মালা ও মা কালীর একটি মূর্তি উপহার দেন। পরে রাজ্যের বিভিন্ন বিষয় এবং উন্নয়ন সংক্রান্ত নানা প্রসঙ্গ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এরপর তিনি বেলুড় মঠ চত্বরও ঘুরে দেখেন।

আরও খবর : এক বছরেও খুলল না কবি সুভাষ মেট্রো, নতুন স্টেশন চালু হতে অপেক্ষা আরও ১০ মাসের

গুরুপূর্ণিমা উপলক্ষে এদিন সকাল থেকেই বেলুড় মঠে (Belur Math) ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় বেলা ১১টা নাগাদ সেখানে পৌঁছন শুভেন্দু। মঠে উপস্থিত বহু মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করে তিনি মূল কার্যালয়ের দিকে যান।

উল্লেখ্য, রামকৃষ্ণ মিশনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিজেপি নেতৃত্বের একাধিক শীর্ষ নেতা বিভিন্ন সময়ে বেলুড় মঠে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় দু’মাসের ব্যবধানে ফের গুরুপূর্ণিমার দিন বেলুড় মঠে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor