Thursday, April 2, 2026
HomeScrollআপনি কি জানেন সিম কার্ডের মেয়াদ কতদিন থাকে?
SIM Card

আপনি কি জানেন সিম কার্ডের মেয়াদ কতদিন থাকে?

সিম কার্ড তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে

ওয়েব ডেস্ক : মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হল সিম কার্ড (SIM Card)। যা না হলে অন্য কারোর সঙ্গে মোবাইলের (Mobile) সাহায্যে যোগাযোগ করা সম্ভব নয়। ফলে খুব প্রয়োজন না হলে কেউ নিজের নম্বর পরিবর্তন করতে চান না। কারণ হঠাৎ করে সিম বদলে ফেলতে হলে, ব্যাঙ্ক সহ বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কিন্তু আপনি কি জানেন, এই সিম কার্ডের মেয়াদ কতদিন?

মূলত, সিম কার্ড (SIM Card) তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে। এর ভিতরে থাকে ছোট একটি চিপ। আর এই চিপের মাধ্যমে যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায়, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মোবাইলে। তাছাড়া সিম কার্ড থাকা সত্বেও কিছু ক্ষেত্রে ‘ইনভ্যালিড সিম’ বা এরর দেখায়। অনেকে বুঝতে না পেরে সিম বদলাতে দোকানে ছোটেন। তবে এক্ষেত্রে আপনাকে সিমের সঙ্গে নম্বর বদলানোর প্রয়োজন নেই। বরং নম্বর একই রেখে নতুন সিম কার্ডও পেয়ে যাবেন।

আরও খবর : ঐতিহাসিক মুহূর্ত, ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাল নাসা

আসলে সিম কার্ডের (SIM Card) কোনও রকম মেয়াদ নেই। এটিকে যতদিন ইচ্ছে ব্যবহার করা সম্ভব। কিন্তু, বিভিন্ন কারণে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে ফোনে জল ঢুকে গেলে সিম কার্ড নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে। অনেকে বার বার স্লট থেকে সিম বার করলেও সিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

যেহেতু সিম কার্ড মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সেই কারণে এটি খারাপ হলে সত্যি সমস্যার মধ্যে পড়েন সাধারণ মানুষ। তবে, সিম কার্ডের তেমন কোনও মেয়াদ নেই। এটি খুব তাড়াতাড়ি খারাপও হয়না। কোনও কারণে তা নষ্ট হলে নম্বর একই রেখে তা বদল করেও নিতে পারবেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot