Friday, August 14, 2026
HomeScrollরাজধানীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মৃত ২

রাজধানীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মৃত ২

ওয়েব ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা রাজধানীতে (Delhi)। গতকাল রবিবার রাতে দিল্লির (Delhi) একটি আবাসনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে দু’জন। আগুনে ঝলসে গিয়ে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবাসনটির নিচে গাড়ির একটি চার্জিং স্টেশন (Charging Station) থাকায় সেখানেই প্রথম আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যা মুহূর্তেই গোটা আবাসন গ্রাস করে নেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রবিবার রাতে দিলশাদ গার্ডেন এলাকার ওই আবাসনে হঠাৎই আগুন লেগে যায়। যার জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন (Five Fire Engines)। দমকল কর্মীদের তিনঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আচমকা অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত আরও বেশ কয়েকজন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে (Nearby Hospital) চিকিৎসা চলছে।

আরও পড়ুন: রবিবার ডোমকলে বোমাবাজির অভিযোগ, জখম অনেক

প্রাথমিক অনুমান, আবাসনের নিচে গাড়ির একটি চার্জিং স্টেশন (Charging Station) থেকে শর্ট সার্কিট (Short Circuit) হয়ে প্রথম আগুন লেগেছে। যা মুহূর্তেই গোটা আবাসন গ্রাস করে নেয়। চার্জিং স্টেশনের (Charging Station) পাশে বেশ কয়েকটি গাড়ি ও স্কুটার থাকায় সবকটি পুড়ে গিয়েছে বলে খবর মিলেছে।

দমকল আধিকারিক অনুপ সিং জানিয়েছেন, “প্রায় দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ২ জনকে বাচাঁনো সম্ভব হয়নি। চার্জিং স্টেশন থেকেই আগুন ছড়িয়েছিল বলে মনে করা হচ্ছে। আবাসনের নিচে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়ি এবং বাইক সম্পূর্ণ পুড়ে গিয়েছে।”

দেখুন অন্য খবর 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor Depo 5k