Sunday, July 5, 2026
HomeScroll৪০ শতাংশ Android ঝুঁকির মুখে! সতর্কবার্তা Google-এর
Android

৪০ শতাংশ Android ঝুঁকির মুখে! সতর্কবার্তা Google-এর

অ্যান্ড্রয়েড ইউজারদের সতর্কবার্তা দিল টেক জায়ান্ট সংস্থা Google

ওয়েব ডেস্ক : পুরনো সফটওয়্যারই এখন বড় বিপদ। সারা বিশ্বে লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীর তথ্য সুরক্ষা ঝুঁকির মুখে। এমনই সতর্কবার্তা দিল টেক জায়ান্ট সংস্থা গুগল (Google)। সংস্থার দাবি, অ্যান্ড্রয়েডের পুরনো সংস্করণ ব্যবহার করা ফোনগুলিই এখন হ্যাকারদের (Hackers) সহজ নিশানা হয়ে উঠছে।

গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোন (Android smartphone) এখনও পুরনো অপারেটিং সিস্টেমে চলছে। অর্থাৎ, সেই সব ফোন আর নিয়মিত সিকিউরিটি আপডেট পাচ্ছে না। এর ফলে ম্যালওয়্যার, স্পাইওয়্যার এমনকি র‍্যানসমওয়্যার হামলার ঝুঁকি বহুগুণ বেড়েছে।

আরও খবর : গালওয়ান ঘটনার এক সপ্তাহ পর পরমাণু পরীক্ষা চালিয়েছিল চীন?

সংস্থার হিসেব বলছে, এক কোটি কোটি অ্যান্ড্রয়েড (Android) ফোন এখনও অ্যান্ড্রয়েড ১৩ বা তার আগের সংস্করণে আটকে রয়েছে। অথচ গুগল ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৬ প্রকাশ করেছে। কিন্তু সেই নতুন সংস্করণ ব্যবহার করছেন মাত্র ৭.৫ শতাংশ গ্রাহক। অল্প কিছু ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫। বাকি অধিকাংশই পুরনো সফ্‌টওয়্যারে চলছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সিকিউরিটি আপডেট না পেলে স্মার্টফোন কার্যত অরক্ষিত হয়ে পড়ে। হ্যাকাররা তখন সহজেই ফোনে ঢুকে পড়তে পারে। ব্যক্তিগত তথ্য চুরি, ব্যাঙ্কিং অ্যাপের তথ্য হাতিয়ে নেওয়া, ফোনে আড়ি পাতা বা দূর থেকে ফোন নিয়ন্ত্রণ করার মতো ঘটনা ঘটতে পারে।

বর্তমানে মাত্র ৫৮ শতাংশ অ্যান্ড্রয়েড ফোনকে ‘নিরাপদ’ বলে ধরা হচ্ছে। অর্থাৎ, বাকি ৪২ শতাংশ ডিভাইস সাইবার হামলার জন্য খোলা মাঠ। বিশেষ করে যাঁদের ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বা তার আগের সংস্করণ চলছে, তাঁদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি। গুগলের (Google) স্পষ্ট পরামর্শ, যত দ্রুত সম্ভব ফোনের সফটওয়্যার আপডেট করতে হবে। যদি কোনও ডিভাইসে আর নতুন আপডেট পাওয়ার সুযোগ না থাকে, সে ক্ষেত্রে নতুন ফোন কেনার কথাও ভাবতে হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet