Wednesday, July 1, 2026
HomeScrollমিড-ডে মিল খাওয়ার পর অসুস্থ ৭০ পড়ুয়া! চাঞ্চল্য বিহারে
Bihar

মিড-ডে মিল খাওয়ার পর অসুস্থ ৭০ পড়ুয়া! চাঞ্চল্য বিহারে

শিশুরা অসুস্থ হয়ে পড়তেই স্কুল চত্বরে আতঙ্ক ছড়ায়

ওয়েব ডেস্ক : মিড-ডে মিল (Mid Day Meal) খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়ল ৭০-এর বেশি স্কুলপড়ুয়া (School Students)। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল বিহারের (Bihar) মেধাপুরা (Madhepura) জেলায়। জানা গিয়েছে, শনিবার মেধাপুরা সদর ব্লকের সাহুগড় এলাকার কারু টোলার একটি আপগ্রেডেড মিডল স্কুলে এই ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পড়ুয়াদের মধ্যে বমি, পেটে যন্ত্রণা, মাথা ঘোরা, অস্থিরতা ও দুর্বলতার উপসর্গ দেখা দিতে শুরু করে। একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়তেই স্কুল চত্বরে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দ্রুত স্কুলে ভিড় জমান অভিভাবকেরা। অসুস্থ সব পড়ুয়াকে তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ও বেসরকারি গাড়িতে করে মেধাপুরা সদর হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়।

আরও খবর : গড়চিরোলিতে মেগা অপারেশন! টানা ৩ দিনে নিহত ৭ মাওবাদী

হাসপাতাল সূত্রে খবর, অধিকাংশ শিশুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তারা বিপন্মুক্ত। তবে এক ছাত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর বিক্ষোভ দেখান অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, মিড-ডে মিলের মান ও নজরদারিতে চরম গাফিলতি রয়েছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবিও তোলেন তাঁরা।

প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, মিড-ডে মিলের (Mid Day Meal) খাবারের মধ্যে একটি টিকটিকি পড়ে থাকতে পারে। ওই খাবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সরবরাহ করা হয়েছিল বলে জানা গিয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত ঘটনার নির্দিষ্ট কারণ নিশ্চিত করা হয়নি। তদন্তের স্বার্থে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। খবর পেয়ে মেধাপুরা সদর হাসপাতালে পৌঁছন জেলার শিক্ষা আধিকারিক (ডিইও) সঞ্জয় কুমার। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি জানান, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO