Wednesday, July 1, 2026
HomeScroll“১.২৫ কোটি হিন্দু যদি…,” বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য RSS প্রধানের
Mohan Bhagwat

“১.২৫ কোটি হিন্দু যদি…,” বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য RSS প্রধানের

বিশ্বের সমস্ত হিন্দু তাঁদের সাহায্য করবে: মোহন ভাগবত

ওয়েব ডেস্ক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের হেনস্থা ও হামলার (Harassment of Minority Hindus) ঘটনা সামনে এসেছে। প্রকাশ্যে নৃশংসভাবে পিটিয়ে ও পুড়িয়ে মারা হয়েছে অনেককেই। এই বিষয়ে এবার বড় বার্তা দিলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। আরএসএসের শতবর্ষ উপলক্ষে রবিবার মুম্বইয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশে প্রায় ১ কোটি ২৫ লক্ষ হিন্দু রয়েছেন। তাঁরা যদি সেখানে থেকেই লড়াই করার সিদ্ধান্ত নেন, তবে বিশ্বের সমস্ত হিন্দু তাঁদের সাহায্য করবে।”

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে। লাগাতার হেনস্থার শিকার হন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। এর মাঝে ভারতবিরোধী কট্টরপন্থী ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর সংখ্যালঘুদের উপর হামলা আরও বেড়ে যায়। সাম্প্রতিক কয়েকমাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দু ব্যবসায়ী, শ্রমিক ও ছাত্রদের উপর হামলার ঘটনায় একাধিক প্রাণহানির অভিযোগও সামনে এসেছে। সেই প্রেক্ষিতেই এবার সে দেশের হিন্দুদের লড়াইয়ের বার্তা দিলেন আরএসএস প্রধান।

আরও পড়ুন: নাগরিকত্বের আগেই ভোটাধিকার বিতর্ক ‘ভিত্তিহীন’! বিরাট দাবি সোনিয়া গান্ধীর

তবে শুধু বাংলাদেশ নয়, ভারতের প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান বলেন, অতীতে সরকার জনসংখ্যা বৃদ্ধির মতো সমস্যার মোকাবিলা করতে পারেনি। তাঁর দাবি, জন্মহার এবং অবৈধ অনুপ্রবেশের কারণেই এই পরিবর্তন ঘটেছে। তবে বর্তমানে সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে এবং তা সফল হবে বলেই তিনি আশাবাদী। মোহন ভাগবত বলেন, “এখন ভারতকে আর দুর্বল করা সম্ভব নয়। যারা ভারতকে ভাঙার চেষ্টা করবে, তারাই ভেঙে পড়বে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO