Friday, July 3, 2026
HomeScrollনাগরিকত্বের আগেই ভোটাধিকার বিতর্ক ‘ভিত্তিহীন’! বিরাট দাবি সোনিয়া গান্ধীর
Sonia Gandhi

নাগরিকত্বের আগেই ভোটাধিকার বিতর্ক ‘ভিত্তিহীন’! বিরাট দাবি সোনিয়া গান্ধীর

রাউজ অ্যাভিনিউ কোর্টে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে কী বললেন কংগ্রেস নেত্রী?

ওয়েব ডেস্ক: নাগরিকত্ব (Citizenship) পাওয়ার আগেই ভোটার তালিকায় (Voter List) নাম তোলার অভিযোগে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বিরুদ্ধে চলছে মামলা। আর এবার এই বিতর্কে নিজেই মুখ খুললেন কংগ্রেসের (Congress) সংসদীয় দলের চেয়ারপার্সন। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে দায়ের হওয়া এই মামলায় দীর্ঘ টালবাহানার পর লিখিত জবাব দিয়ে সোনিয়া গান্ধী অভিযোগগুলোকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

অভিযোগ অনুযায়ী, ১৯৮০ সালে সোনিয়া গান্ধীর নাম ভোটার তালিকায় তোলা হয়, যদিও তিনি ভারতের নাগরিকত্ব পান ১৯৮৩ সালের এপ্রিল মাসে। সম্প্রতি বিজেপি (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য ১৯৮০ সালের দিল্লির একটি বুথের ভোটার তালিকার ছবি পোস্ট করেন। সেই তালিকায় সোনিয়া গান্ধীর নাম দেখা যায় বলে দাবি করা হয়।

আরও পড়ুন: শুনানিতে স্থায়ী বসবাসের শংসাপত্র গ্রহণযোগ্য! জানাল কমিশন

এই অভিযোগকে ঘিরেই রাউজ অ্যাভিনিউ কোর্টে মামলা চলছে। গত ৬ জানুয়ারি আদালত সোনিয়া গান্ধীর অবস্থান জানতে চাইলে তিনি সময় চান, যুক্তি দেন যে এত পুরনো নথি দ্রুত জোগাড় করা সম্ভব নয়। শনিবার সিবিআইয়ের বিশেষ বিচারপতি বিশাল গোগনের এজলাসে আইনজীবীর মাধ্যমে দায়ের হওয়া রিভিশন পিটিশনের জবাবে লিখিত বক্তব্য জমা দেন তিনি।

সোনিয়ার পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, অভিযোগের সমর্থনে কোনও গ্রহণযোগ্য প্রমাণ নেই এবং গোটা বিষয়টি আইনি প্রক্রিয়ার অপব্যবহার। আরও বলা হয়েছে, নাগরিকত্ব সংক্রান্ত বিষয় কেন্দ্র সরকারের আওতাভুক্ত এবং ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কর্তৃত্ব নির্বাচন কমিশনের—ফৌজদারি আদালতের নয়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO