ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহেই সৌদি আরবে (Saudi Arabia) ঘটল ভয়াবহ হেলিকপ্টার (Helicopter) দুর্ঘটনা। পূর্বাঞ্চলের রাস তানুরা (Ras Tanura) এলাকায় ভেঙে পড়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামাকোর (Aramco) একটি হেলিকপ্টার। ঘটনায় ১৪ জনের মৃত্যুর হয়েছে বলে খবর। কী করে এই দুর্ঘটনা ঘটে গেল তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
জানা যাচ্ছে, স্থানীয় সময় রবিবার সকাল প্রায় ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটি (Helicopter) কী কারণে ভেঙে পড়ল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আরামাকো।
আরও খবর : ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনা
উল্লেখযোগ্যভাবে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার কারণে প্রায় চার মাস ধরে রাস তানুরায় আরামাকোর কার্যক্রম বন্ধ ছিল। মাত্র দু’দিন আগে ফের অশোধিত তেল পরিবহণ ও উৎপাদন সংক্রান্ত কাজ শুরু করেছিল সংস্থাটি। তার মধ্যেই এই দুর্ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্বের অন্যতম বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব (Saudi Arabia)। তবে ইরান-আমেরিকা সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে অস্থিরতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সৌদির জ্বালানি পরিকাঠামোর সঙ্গে যুক্ত একটি হেলিকপ্টারের দুর্ঘটনা ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে।
দেখুন অন্য খবর :







