Wednesday, July 15, 2026
HomeScrollইসকনের সব পদ থেকে সরানো হল রাধারমণ দাস-কে, কারণ কী?
ISKON

ইসকনের সব পদ থেকে সরানো হল রাধারমণ দাস-কে, কারণ কী?

এ নিয়ে ইসকনের প্রাক্তন সহ সভাপতি এক দীর্ঘ পোস্ট করেছেন

ওয়েব ডেস্ক : পদচ্যুত হলেন কলকাতা (Kolkata) ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস (Radharaman Das)। শনিবার রাতেই নাকি এই সিদ্ধান্তের কথা জানানো হয় কর্তৃপক্ষের তরফে। রবিবার বিকেলে এক্স হ্যান্ডলে রাধারমণ দাস জানিয়েছেন, তাঁকে ইসকনের (ISKCON) সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন কর্তৃপক্ষ।

তবে প্রশ্ন উঠছে, কী কারণে পদ হারাতে হল তাঁকে? এ নিয়ে ইসকনের প্রাক্তন সহ সভাপতি এক দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, “আমি আমার শুভানুধ্যায়ী, ভক্তবৃন্দ, সংবাদমাধ্যমের সকল সদস্য এবং সাধারণ মানুষকে জানাতে চাই যে, ইসকনের (ISKCON) মধ্যে আমার উপর অর্পিত সমস্ত দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে , ভবিষ্যতে সংবাদমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ বা কোনও জনসমক্ষে ইসকনের প্রতিনিধি হিসেবে আমি কোনও বক্তব্য রাখতে বা সংগঠনের পক্ষে কথা বলতে পারব না।”

আরও খবর : জরুরি পরিষেবায় স্বস্তি, কন্টেনারে ডিজেল কেনায় বড় ছাড় রাজ্য সরকারের

তাঁকে কেন সরানো হল সে নিয়ে আরও বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন। তিনি লেখেন, “১. বাংলাদেশে হিন্দু ও ইসকন (ISKCON) ভক্তদের উপর হওয়া নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে বক্তব্য রাখা এবং সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থনে প্রকাশ্যে মত প্রকাশ করা। ২. শ্রীমতী মেনকা গান্ধীর বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, ইসকন গরু কসাইদের কাছে বিক্রি করে। সেই অভিযোগের জবাব হিসেবেই আইনি নোটিস পাঠানো হয়েছিল। ৩. কৌতুকশিল্পী সুরলিন কৌরের বিরুদ্ধে সাইবার অভিযোগ দায়ের করা। তিনি প্রকাশ্যে ইসকন ও ইসকন ভক্তদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। ৪. ‘সনাতন ধর্ম নির্মূল’ প্রচারের বিরুদ্ধে সনাতন ধর্মের পক্ষে প্রকাশ্যে বক্তব্য রাখা। ৫. ১৯৭৬ সালের নিউ ইয়র্ক রথযাত্রার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক যোগসূত্র সম্পর্কিত একটি সামাজিক মাধ্যমের পোস্ট শেয়ার করা। ৬. সর্বশেষ, ২০২৬ সালের ২৯ মে একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অংশ নেওয়া।”

শেষে জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেই উল্লেখ করেছেন। তার ফলে আপাতত ইসকনের (ISKCON) প্রতিনিধি হিসাবে সংবাদমাধ্যমকে আর কোনও প্রতিক্রিয়া দেবেন বলেই জানিয়েছেন রাধারমণ দাস। পদ হারালেও ইসকনের উন্নতি এবং সাফল্য কামনা করেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot