Thursday, April 9, 2026
HomeScrollট্রাম্পের রিসর্টে বন্দুকবাজের হামলা! হুলুস্থুল কাণ্ড! এখন কী অবস্থা?
Donald Trump

ট্রাম্পের রিসর্টে বন্দুকবাজের হামলা! হুলুস্থুল কাণ্ড! এখন কী অবস্থা?

একাধিকবার মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে ঘটেছে উদ্বেগজনক ঘটনা

ওয়েব ডেস্ক: আমেরিকার (USA) ফ্লোরিডায় রয়েছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিলাসবহুল রিসর্ট, সেখানেই অনুপ্রবেশের চেষ্টা বন্দুকবাজের। ঘটনাকে কেন্দ্র করে চলল গুলিও। তবে রিসর্টের নিরাপত্তারক্ষীদের গুলিতে সেখানেই প্রাণ হারালেন বন্দুকবাজ।

রবিবার ঘটনাটি ঘটেছে পাম বিচে অবস্থিত মার-এ-লাগো (Mar-a-Lago) রিসর্টে। মার্কিন সিক্রেট সার্ভিসের দাবি, রিসর্টের উত্তর দিকের গেট দিয়ে অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা প্রথমে তাঁকে থামানোর চেষ্টা করলেও তিনি সেই নির্দেশ অমান্য করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ্রবেশকারীর।

আরও পড়ুন: মধ্যরাতে আফগানিস্তানে হামলা পাকিস্তানের! প্রতিশোধের হুঁশিয়ারি তালিবানের

তবে ঘটনার সময় রিসর্টে উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট ট্রাম্প। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউসে রয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্টের রিসর্টে হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পাম বিচ এলাকায়।

যদিও এই প্রথম নয়, এর আগেও ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে হামলার মুখে পড়েছিলেন তিনি। সেই ঘটনায় জখমও হয়েছিলেন ট্রাম্প। একই বছরের ১৫ সেপ্টেম্বর ওয়েস্ট পাম বিচের গল্ফ কোর্সে রাইফেল হাতে এক বন্দুকবাজ ঢুকে পড়ার ঘটনাও সামনে আসে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto