Sunday, August 16, 2026
HomeScrollমধ্যরাতে আফগানিস্তানে হামলা পাকিস্তানের! প্রতিশোধের হুঁশিয়ারি তালিবানের
Afganistan

মধ্যরাতে আফগানিস্তানে হামলা পাকিস্তানের! প্রতিশোধের হুঁশিয়ারি তালিবানের

তালিবান প্রশাসনের তরফে এই হামলার নিন্দা করা হয়েছে

ওয়েব ডেস্ক : রবিবার গভীর রাতে আফগানিস্তানের (Afganistan) সাতটি জায়গায় হামলা চলিয়েছে পাকিস্তান (Pakistan)। এফ ১৬ এবং জেএফ ১৭ বিমান থেকে ওই অঞ্চলে হামলা চালানো হয়েছে বলে খবর। হামলা নিয়ে পাকিস্তানের দাবি ছিল, জঙ্গিঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সঙ্গে জানানো হয়েছিল, হামলায় ২৮ জন জঙ্গির মৃত্যু (Death) হয়েছে। যদিও কাবুল দাবি করেছে, বসতি এলাকায় হামলা চালানো হয়েছে। তার জেরে ১৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার তালিবান (Taliban) প্রশাসনের তরফে এই হামলার নিন্দা করা হয়েছে। উপযুক্ত পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

তাদের বুকে এই হামলাকে আফগানিস্তানের (Afganistan) ওপর চরম আগাত হিসেবে অভিহিত করেছে তালিবান নেতৃত্ব। এই হামলা চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ কাবুল ও কান্দাহারের শীর্ষ নেতৃত্ব একটি বৈঠক ডেকেছে। সূত্রের খবর, এই হামলায় তারা ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে। এর পরে পাকিস্তানে কড়া জবাবও দেওয়া হতে পারে।

আরও খবর : দ্রুতই মুক্তি পাবেন শাকিব? ফাইল যাচ্ছে তারেক সরকারের টেবিলে

এই হামলার বিষয়টি সৈদি আরব, কাতার ও তুরস্কের মতো মধ্যস্থতাকারী দেশগুলোকে অবগত করেছে তালিবান (Taliban) কর্তৃপক্ষ। অন্যদিকে এই হামলার পর থেকে আফগান-পাকিস্তান সীমান্তে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হতে পারে। অন্যদিকে পাকিস্তানে পাল্টা হামলা চালানো হতে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হামলা নিয়ে ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে, এই হামলার মূল লক্ষ্য হল জঙ্গিঘাঁটি গুলিকে নষ্ট করা। তাদের দাবি, আফগানিস্তানের যে অঞ্চল থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে তেহরিক-ই-তালিবান (পাকিস্তান) বা টিটিপি জঙ্গিগোষ্ঠী, সেই জায়গাতেই হামলা চালানো হয়েছে। এ সবের জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k