Sunday, May 17, 2026
HomeScrollহাসিনার ঘাঁটিতে BNP-র জয়জয়কার! কার দখলে গোপালগঞ্জ জেলার ৩ আসন?
Bangladesh General Election Results

হাসিনার ঘাঁটিতে BNP-র জয়জয়কার! কার দখলে গোপালগঞ্জ জেলার ৩ আসন?

শেষবার ১৯৯৬ সালে গোপালগঞ্জ জেলার জয়ের স্বাদ পেয়েছিল তারেক রহমানের দল

ওয়েব ডেস্ক: সাধারণ নির্বাচনের ফলাফলে (General Election Result) এটা আপাতত স্পষ্ট যে, বাংলাদেশে (Bangladesh) সরকার গড়তে চলেছে বিএনপি (BNP)। আশা করা হচ্ছে, শেখ হাসিনার (Sheikh Hasina) পর দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান (Tarique Rahman)। শুধু তাই নয়, ‘হাসিনা গড়’ বলে পরিচিত গোপালগঞ্জ জেলাতেও (Gopalganj District Election Result) জয় পেল তারেকের দল। আওয়ামি লিগের (Awami League) প্রাণকেন্দ্রের তিন আসনেই জয়লাভ করলেন বিএনপি প্রার্থীরা।

  • গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মহম্মদ কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।
  • গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী কেএম বাবর ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-র বিদ্রোহী প্রার্থী এমএইচ খান মঞ্জু, যিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।
  • গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

আরও পড়ুন: ধোপে টিকল না ভারত বিরোধীতা! BNP প্রার্থীর কাছে গোহারা জুলাই আন্দোলনের ছাত্রনেতা

উল্লেখযোগ্যভাবে, এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী এফই শরফুজ্জামান জাহাঙ্গির জয়ী হয়েছিলেন। এরপর দীর্ঘ সময় এই জেলায় বিএনপির এমন সাফল্য দেখা যায়নি। এবারই প্রথম গোপালগঞ্জের সব আসনে জয় পেল তারেক রহমানের দলটি, যা জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto