ওয়েব ডেস্ক : সম্প্রতি ভারত (India)-আমেরিকার (America) তরফে অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি (Trade deal) নিয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল। তার পরেই ট্রাম্প প্রশাসনের তরফে ভারতের একটি ম্যাপ (Map of India) প্রকাশ করা হয়েছিল। সেখানে আকসাই চীন (Aksai Chin), পাক অধিকৃত কাশ্মীরকে (PoK) ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু চার দিনের মধ্যে সেই ছবি সরিয়ে দেওয়া হল। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
মূলত, এই মানচিত্র ভারতের (India) দীর্ঘদিনের ভূখণ্ডগত অবস্থানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ ছিল। কারণ নয়াদিল্লি বারবার জানিয়েছে, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং আকসাই চীনও ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত। তবে পোস্টটি প্রকাশের মাত্র চার দিনের মধ্যেই হঠাৎ করে তা মুছে ফেলা হয়। বুধবার এই পদক্ষেপ সামনে আসতেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কারণ এর আগে যতবার আমেরিকার তরফে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয়েছে প্রতিবারই পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চীনকে ভারতের অংশের বাইরে দেখানো হয়েছে।
আরও খবর : ১০ বছরের মধ্যেই চাঁদের মাটিতে মানুষের জন্য শহর, ঘোষণা মাস্কের
এই ঘটনাকে অনেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, এমন মানচিত্র (Map) প্রকাশ করা হলে তা ভারতের ভূখণ্ডগত দাবির প্রতি পরোক্ষ সমর্থনের ইঙ্গিত দিত। কিন্তু পোস্ট সরিয়ে নেওয়ায় পরিস্থিতি আরও ধোঁয়াশাপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে এখনও পর্যন্ত ভারত বা আমেরিকার তরফে কোনও সরকারি মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, ভারত বহুবার আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট করেছে, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ “ছিল, আছে এবং থাকবে”। পাকিস্তান যে অঞ্চল দখল করে রেখেছে, তা অবৈধ বলেই ভারতের অবস্থান। পাশাপাশি আকসাই চীন ও অরুণাচল প্রদেশ নিয়েও চীনের দাবিকে নয়াদিল্লি বারবার প্রত্যাখ্যান করেছে। সব মিলিয়ে, একটি মানচিত্র পোস্ট এবং তার পরবর্তী প্রত্যাহার নতুন করে কূটনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।
দেখুন অন্য খবর :







