ওয়েবডেস্ক- পাকিস্তানে (Pakistan) মৃত্যু হয়েছে জইশ-ই মুহাম্মদ (Jaish-e-Mohammed) প্রধান মাসুদ আজহারের (Masud Ajhar) ভাই মুহাম্মদ তাহির আনোয়ারের ( Tahir Anwar) । কী কারণে কীভাবে মৃত্যু হয়েছে, সেই কারণ এখনও স্পষ্ট নয়। পাক সরকারের তরফেও কোনও বিবৃতি সামনে আসেনি। তবে এই তাহির আনোয়ারের সঙ্গে জইশ-ই মুহাম্মদের কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বছরের পর বছর ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত।
মুহাম্মদ তাহির আনোয়ারের এই মৃত্যু নিশ্চিত করেছে এই গ্রুপের অফিসিয়াল চ্যানেল। সোমবার গভীর রাতে বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ উসমান ওয়ালিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
পাকিস্তানে কুখ্যাত জঙ্গি মাসুদ আজহার। গত বছরে ২২ এপ্রিলে পহেলগামে জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানের অপারেশন সিঁদুর শুরু করে ভারত। অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিকে নিশানা করা হয় সেনার তরফে। নিশানায় ছিল বাহাওয়ালপুরে জইশের সদর দফতর। গুঁড়িয়ে দেওয়া হয় বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ সুবহান আল্লাহ।
প্রথমে এই মৃত্যু নিশ্চিত করতে না চাইলেও পরেই ওই জঙ্গি সংগঠনের এক সিনিয়র কমান্ডার স্বীকার করে নেয়, ভারতের আক্রমণে মাসুদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে। এবার মৃত্যু হল মাসুদের ভাইয়েরও।
আরও পড়ুন- ‘আমিই হিটলার!’ আর্জেন্টিনার ১২৮ বছরের বৃদ্ধের দাবি ঘিরে তোলপাড়
পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ জঙ্গি সংগঠন। ২০০১ সালে সংসদ হামলা, ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলা ও উরি হামলা, ২০১৯ সালে পুলওয়ামা জঙ্গি হামলা ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর নেপথ্যে এই সংগঠনের জঙ্গিরা। ভারতের হিট লিস্টে থাকা এই জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ নেতা ছিল মাসুদের ভাই মহম্মদ তাহির আনোয়ার। তার মৃত্যু নিশ্চিতভাবে ভারতের জন্য স্বস্তির।







