Saturday, July 4, 2026
HomeBig newsকীভাবে দেওয়া হবে বকেয়া DA? বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল অর্থ দফতর
DA

কীভাবে দেওয়া হবে বকেয়া DA? বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল অর্থ দফতর

গুরুত্বপূর্ণ এই বৈঠকে থাকবেন রাজ্যের অর্থ সচিবও

কলকাতা: রাজ্যের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মহার্ঘভাতা (DA) কীভাবে দেওয়া হবে, তার রূপরেখা তৈরি করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে রাজ্যের অর্থ দফতর (Finance Department of West Bengal)। সূত্রের খবর, বুধবার বিকের চারটেয় এই বৈঠক হতে চলেছে। এই বৈঠকে থাকবেন রাজ্যের অর্থ সচিবও। সোমবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ ও ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে নবান্নতে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার বিকেল ৪টেয় অর্থ দফতরের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা, পুর ও নগরোন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, পরিবহণ এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকদের।

আরও পড়ুন: কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, আধিকারিক বদলি ইস্যুতে জোড়া মামলা খারিজ হাইকোর্টে

প্রতিটি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট বিভাগের প্রধান বা হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের পাশাপাশি আর্থিক উপদেষ্টাকেও সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দিতে। প্রয়োজনে অন্য আধিকারিকদেরও উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব।

এর আগে ১৫ মার্চ, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন যে, সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক-শিক্ষিকা এবং অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীরাও ডিএ পাওয়ার অধিকারী। তিনি জানান, রোপা ২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ ২০২৬ সালের মার্চ থেকেই দেওয়া শুরু হবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet