Sunday, May 17, 2026
HomeScrollরাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাক লিস্টে’র দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের
Rahul Arunodoy Banerjee Passes Away

রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাক লিস্টে’র দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের

রাহুল-মৃত্যু: ১ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি

কলকাতা: তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’র সিরিয়ালের আউটডোরে শুটিং করাকালীনই সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee Death)। অভিনেতার মৃত্যুতে এখনও পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর অধরা। ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজে অসঙ্গতি পাওয়ায় রহস্য আরও দানা বেঁধেছে। শুটিংয়ে তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলে সুর চড়াল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (All India Cine Workers Association)। যে ধারাবাহিকের শুটিং হচ্ছিল তার প্রযোজনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে একটাই মূল প্রশ্ন উঠছে, শুটিংয়ের সময় অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই একাধিক তারকা মুখ খুলেছেন, দাবি উঠছে নিরপেক্ষ তদন্তের। এবার যে প্রযোজনা সংস্থার অধিনে রাহুল কাজ করছিলেন সেই সংস্থাকে ‘ব্ল্যাক লিস্ট’ করার দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের। শুধু তাই নয়, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুলেছে তারা। ওড়িশা পুলিশ সূত্রের দাবি অনুযায়ী, তালসারিতে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় কোনও অনুমতি ছিল না ওই ইউনিটের। তা সত্ত্বেও কী ভাবে শুটিং হল? দ্বিতীয়ত, খবর ছড়ায়, প্যাকআপের পরে ঘটনাটি ঘটেছিল। পরে অবশ্য পরিচালক জানান, শুটিং চলাকালীনই এই ঘটনা ঘটে। কোনও দায় এড়াতেই কি প্রথমে ‘প্যাকআপ’-এর কথা বলা হয়েছিল?
প্রযোজনা সংস্থার তরফে লীনা গঙ্গোপাধ্যায় রবিবার জানিয়েছিলেন, চিত্রনাট্যে জলের কোনও দৃশ্য ছিল না। তা সত্ত্বেও কী ভাবে গভীর জলে শুটিং হল?

আরও পড়ুন: সাপ্লিমেন্টারি তালিকায় ডিলিট একের পর এক নাম! ক্ষোভ বাড়ছে পাহাড়ে

প্রশ্ন উঠছে, যে সময় এই অঘটন ঘটছে সেই সময় বাকি কলাকুশলীরা কোথায় ছিলেন? কেন নিরাপত্তা দেওয়া গেল না এই তারকাকে? এ দিন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন বা AICWA নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ও চ্যানেলকে ব্ল্যাক লিস্ট করা হোক। অভিনেতার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাদের। AICWA-এর দাবি, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে ‘খুনে’র অভিযোগে এফআইআর দায়ের করতে হবে।তাদের দাবি, এই ক্ষতিপূরণ প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের কাছ থেকেই আদায় করতে হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot