Wednesday, March 4, 2026
HomeScrollপরিবারে ডবল খুশি, একইসঙ্গে সন্তানের জন্ম দিলেন মা ও মেয়ে
Italy

পরিবারে ডবল খুশি, একইসঙ্গে সন্তানের জন্ম দিলেন মা ও মেয়ে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মা ও মেয়ের ছবি

ওয়েবডেস্ক-  অতীতে এই ধরনের ঘটনা শোনা যেত। কিন্তু বর্তমান সময়ে সেই ঘটনার পুনরাবৃতি ঘটল। একইসঙ্গে সন্তানের জন্ম দিলেন মা (Mother) ও মেয়ে (Daughter) । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইটালিতে (Italy)। এই ঘটনায় হতবাক চিকিৎসকেরাও। মায়ের বয়স ৩৫ ও মেয়ের বয়স ২১। দেশটির নেপলসের কার্ডারেলি হাসপাতালে (Naples Cardarelli Hospital) সন্তানের জন্ম দিয়েছে  মা ও মেয়ে। মা বারোনে ও মেয়ে পাওলা একইদিনে স্বাভাবিক প্রসব প্রক্রিয়ায় সন্তানের জন্ম দিয়েছে। দুইজনেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

মারার (Mara) নবজাতকদের (New Born Baby) ওজন ৩.৮ কেজি ও তার মেয়ের সন্তানের ওজন ৩.৪ কেজি। মা ও মেয়ে অন্তঃসত্ত্বা থাকার সময় একই বাড়িতে ছিলেন, মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে সুস্থ সন্তানের জন্ম দেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও গাইনোকলজি ডিরেক্টর ক্লাউডিও সান্টাঞ্জেলো এই ঘটনাকে অলৌকিক বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন-  খামার থেকে জল নিরাপত্তা: ভারত–ইজরায়েল সহযোগিতা কীভাবে নাগরিকদের কাছে পৌঁছায়

পেশায় জীবনবিজ্ঞানী মারা ও তার মেয়ে পাওলা একইসঙ্গে মা হওয়ার পরিবারের ডবল খুশি। তিন প্রজন্মের এই বিশেষ খুশির মুহূর্ত সোশ্যাল মাধ্যমে ভাইরাল। চিকিৎসকদের মতে, মা ও মেয়ের একই দিনে সন্তান প্রসবের এমন সপাপতন অত্যন্ত বিরল ও বিস্ময়কর। তবে সোশ্যাল মাধ্যমে এই মা-মেয়ের এই ছবি ভাইরাল হতেই ইতিবাচক ও নেতিবাচক কমেন্ট করেছেন নেটিজেনরা।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80