HomeScrollআরব আর নিরাপদ নয়! পরিবার নিয়ে সৌদি ছাড়লেন রোনাল্ডো, গেলেন কোথায়
Cristiano Ronaldo

আরব আর নিরাপদ নয়! পরিবার নিয়ে সৌদি ছাড়লেন রোনাল্ডো, গেলেন কোথায়

সংঘাতের প্রভাব পড়েছে খেলার মাঠেও, বাতিল হচ্ছে একের পর এক ম্যাচ

ওয়েব ডেস্ক: প্রতিশোধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া (Middle East War)। আমেরিকা (USA) ও ইজরায়েলের (Israel) যৌথ হামলার জবাবে তাদের ঘনিষ্ঠ বাকি সব আরব দেশে হামলা শুরু করেছে ইরানি (Iran) সেনা। ইতিমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে ওমান, কাতার, কুয়েত, বাহারিন, সংযুক্ত আরব আমিরশাহি ও সৌদি আরবের বিভিন্ন স্থানে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির তৈরি হতেই তড়িঘড়ি সৌদি আরব (Saudi Arabia) ছাড়লেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

সৌদির সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে ব্যক্তিগত বিমানে রিয়াধ ছেড়ে স্পেনের (Spain) মাদ্রিদে পৌঁছেছেন রোনাল্ডো। জানা গিয়েছে, গালফস্ট্রিম জি-৬৫০ জেট বিমানে সৌদি থেকে স্পেনের উদ্দেশ্যে পাড়ি দেন এই পর্তুগিজ ফুটবল তারকা। মিশর ও ভূমধ্যসাগরের উপর দিয়ে উড়ে মাদ্রিদে পৌঁছয় তাঁর বিমান।

আরও পড়ুন: কাটল জট! চিন্নাস্বামীতেই ‘হোম ম্যাচ’ খেলবেন কোহলিরা? কেমন হবে সূচি?

উল্লেখ্য, বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন রোনাল্ডো। ফলে এই অস্থির পরিস্থিতিতে তাঁর খেলার সম্ভাবনাও ছিল অনিশ্চিত। যুদ্ধ পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হবে, তা নিয়েও স্পষ্ট ধারণা নেই। সেই কারণেই স্পেন পাড়ি দিলেন এই তারকা।

রোনাল্ডো সৌদি ছাড়লেও, তাঁর ক্লাব আল নাসের-এর অন্যান্য বিদেশি ফুটবলাররা আপাতত দলের সঙ্গেই রয়েছেন। তাঁদের সৌদি আরব ছাড়ার কোনও খবর পাওয়া যায়নি। তবে সেখানের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে খেলার মাঠেও। ইতিমধ্যে স্থগিত হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে আল নাসেরের ম্যাচ।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News