Saturday, April 18, 2026
HomeScrollমধ্যপ্রাচ্যে যুদ্ধ করেই ‘দেউলিয়া’ হবে আমেরিকা! ট্রাম্প সেনার খরচ কত জানেন?
Middle East War

মধ্যপ্রাচ্যে যুদ্ধ করেই ‘দেউলিয়া’ হবে আমেরিকা! ট্রাম্প সেনার খরচ কত জানেন?

একদিনেই আমেরিকার খরচ ৬,৯০০ কোটি টাকা ! যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে খরচের অঙ্কটা কত হবে?

ওয়েব ডেস্ক: আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে (Middle East War) সরাসরি যোগ দিয়েছে আমেরিকা (USA)। ইজরায়েলের (Israel) পাশে দাঁড়িয়ে এবার ইরানে (Iran) হামলা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বাহিনী। দুই দেশের যৌথ সামরিক অভিযানেই প্রয়াত হয়েছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনেই। আর এই যুদ্ধে শুধু প্রাণহানিই নয়, বিপুল খরচও মার্কিন সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন? চলুন দেখে নেওয়া যাক।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রথম ২৪ ঘণ্টাতেই আমেরিকার খরচ হয়েছে প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৯০০ কোটি টাকা। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই যুদ্ধ প্রায় এক মাস বা তারও বেশি সময় চলতে পারে। ফলে আমেরিকার সামগ্রিক খরচের অঙ্কটা আরও অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ইরানের এরারপোর্টে হামলা! মুহূর্তে ধূলিসাৎ দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার বিমান

মার্কিন প্রতিরক্ষা সূত্রের তথ্য অনুযায়ী, জেরাল্ড আর ফোর্ডের মতো বিমানবাহী রণতরী চালাতে প্রতিদিন খরচ হয় প্রায় ৬.৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রার যা প্রায় ৫৮ কোটি টাকা। ইরানে হামলার অনেক আগে থেকেই মধ্যপ্রাচ্যে একজোড়া এমন রণতরী মোতায়েন করেছিল আমেরিকা। এছাড়াও হামলার আগে যুদ্ধপ্রস্তুতির জন্য আমেরিকার আনুমানিক ৬৩০ মিলিয়ন ডলার বা প্রায় ৫,৫৫৬ কোটি টাকা খরচ হয়েছে। এখন যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে মোট খরচ ২১০ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৮.৮৭ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor