Saturday, July 18, 2026
HomeScrollকাটল জট! চিন্নাস্বামীতেই ‘হোম ম্যাচ’ খেলবেন কোহলিরা? কেমন হবে সূচি?
Royal Challengers Bengaluru

কাটল জট! চিন্নাস্বামীতেই ‘হোম ম্যাচ’ খেলবেন কোহলিরা? কেমন হবে সূচি?

চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি প্লে-অফ সহ একাধিক বড় ম্যাচ? কী জানাল বোর্ড? দেখুন

ওয়েব ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) প্রথমবার আইপিএল (IPL) ট্রফি জয় এবং তার পর ভিড়ে পদপিষ্টের ঘটনাকে মনে করিয়ে দেয় বিরাট কোহলিদের (Virat Kohli) হোম গ্রাউন্ড এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M Chinnaswamy Stadium)। কিন্তু আগামী আইপিএল-এ আরসিবি-র ঘর-বদলের জল্পনা চলছিল বিগত কয়েকমাস ধরেই। তবে সব জট কাটিয়ে শেষ পর্যন্ত বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী মাঠেই হতে পারে আসন্ন আইপিএলের উদ্বোধনী ম্যাচ। পাশাপাশি একটি প্লে-অফ’ও আয়োজনের দৌড়ে রয়েছে এই স্টেডিয়াম।

গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম বার আইপিএল জেতার পর বেঙ্গালুরুর বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল চিন্নাস্বামীতে। কিন্তু পরিকল্পনার ঘাটতি ও অতিরিক্ত ভিড়ের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থকের মৃত্যু হয়, আহত হন অন্তত ৫৬ জন। সেই মর্মান্তিক ঘটনার পর স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন ওঠে। কর্নাটক সরকার অনির্দিষ্টকালের জন্য সেখানে ম্যাচ আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: চন্দ্রগ্রহণের সময় অনুশীলন নয়! ‘অশুভ’ সময় পেরোতেই মাঠে নামলেন সূর্যরা

পরবর্তীতে রাজ্য সরকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে মাস দুয়েক আগে ফের ম্যাচ আয়োজনের অনুমতি দেয়। তাতে আরসিবির হোম ম্যাচ বেঙ্গালুরুতেই হওয়া নিয়ে প্রাথমিক অনিশ্চয়তা কাটে। তবে বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিল সকলেই। সূত্রের খবর, এবারের আইপিএলে চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি প্লে-অফ সহ একাধিক বড় ম্যাচ হতে পারে। এমনটা হলে কোহলিরা বেঙ্গালুরুতে পাঁচটি এবং রাইপুরে দু’টি হোম ম্যাচ খেলবে। যদিও বোর্ডের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot