Tuesday, June 30, 2026
HomeScrollরাত হলেই লাল হয়ে উঠছে সমুদ্র! প্রশান্ত মহাসাগরে ঘনাচ্ছে রহস্য!
Eerie Red Glow

রাত হলেই লাল হয়ে উঠছে সমুদ্র! প্রশান্ত মহাসাগরে ঘনাচ্ছে রহস্য!

এই লাল আলো কি আসলে অশনি সংকেত? কী বলছেন বিজ্ঞানীরা?

ওয়েব ডেস্ক: কিছুদিন আগে সবুজ, গোলাপি, বেগুনি রঙের অরোরা বোরিয়ালিসের অপূর্ব দৃশ্য দেখা গিয়েছিল ইউরোপের আকাশে। আর এবার রংধনুর খেলা দেখা গেল সমুদ্রে! রাতের অন্ধকারে প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) বিস্তীর্ণ জলরাশির উপর আচমকাই দেখা গেল গাঢ় লাল আলো (Eerie Red Glow)। আকাশ থেকে এক পাইলট সেই দৃশ্যের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়। কিন্তু এই রহস্যময় লাল আলো আসলে কীসের? তারই উত্তর দিলেন বিজ্ঞানীরা।

আসলে এ কোনও প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটিকে মানুষের তৈরি একটি ‘সমুদ্র ফাঁদ’ বলা যায়। বিশেষজ্ঞদের মতে, রাতের অন্ধকারে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে প্রচুর মাছ ধরার নৌকা চলাচল করে। বেশিরভাগ নৌকাই আসে চীন থেকে। আসলে বড় আকারের স্কুইড ধরতেই (Squid Fishing) রাতের অন্ধকারে সমুদ্র-শিকারে বেরোন চীনের (China) মৎস্যজীবীরা। যেহেতু বিশ্বের অনেক দেশে স্কুইড একটি দামি সামুদ্রিক খাদ্য, তাই এর ব্যবসায়িক লাভও বিপুল। সেই কারণে রাতভর সমুদ্রের মধ্যে চলে এই প্রাণি ধরার কাজ।

আরও পড়ুন: হিমালয়ে ফুটছে রহস্যময় ফুল! এই বিরল ঘটনা আসলে কীসের ইঙ্গিত?

কিন্তু স্কুইড ধরার সঙ্গে সমুদ্রের বুকে লাল আলো দেখা যাওয়ার সম্পর্ক কী? আসলে রাতে ব্যবহৃত এই সমস্ত ফিশিং-বোট থেকে লাল রংয়ের উজ্জ্বল এলইডি আলো এবং লেজার আলো সমুদ্রের বুকে ফেলা হয়। যেহেতু প্রকৃতিগতভাবে স্কুইড লাল আলো বা এর তরঙ্গদৈর্ঘ্যের প্রতি আকৃষ্ট হয়, তাই এই ধরণের আলো দেখে তারা সমুদ্রের তলদেশ থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসে। তখন সহজেই স্কুইড শিকার করতে পারেন মৎস্যজীবীরা।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO