Sunday, March 29, 2026
HomeScrollবাংলাদেশে ফের নৃশংসতার শিকার হিন্দু ব্যবসায়ী! ভোটের আগে অস্বস্তিতে ইউনুস সরকার?
Bangladesh

বাংলাদেশে ফের নৃশংসতার শিকার হিন্দু ব্যবসায়ী! ভোটের আগে অস্বস্তিতে ইউনুস সরকার?

নিজের দোকানেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ব্যবসায়ীর দেহ

ওয়েব ডেস্ক: ভোটমুখী বাংলাদেশে (Bangladesh) ফের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। ভোটের মাত্র দু’দিন আগে, ময়মনসিংহ জেলায় নৃশংসভাবে খুন হলেন এক হিন্দু ব্যবসায়ী (Hindu Businessman Murder)। জানা গিয়েছে মৃত সুশেন চন্দ্র সরকার ময়মনসিংহের দক্ষিণকান্দা গ্রামের বাসিন্দা এবং বগার বাজার মোড় এলাকায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে চালের ব্যবসা করতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৯ ফেব্রুয়ারির রাত আনুমানিক ১১টা নাগাদ বাজারের মোড়ে অবস্থিত দোকানেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ওই ব্যবসায়ীকে। এমনকি তাঁকে খুনের পর দোকানের শাটারও বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, দোকান থেকে কয়েক লক্ষ টাকা লুটও হয়ে যায় বলে খবর।

আরও পড়ুন: ভোটের আগে বড় কূটনৈতিক চাল? আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ইউনুস সরকারের

এদিকে দীর্ঘ সময় বাড়ি না ফেরায় সুশেন চন্দ্র সরকারের পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। পরে দোকানের ভেতরে রক্তাক্ত অবস্থায় সুশেন সরকারকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে। তার আগেই অন্তর্বর্তী প্রশাসন প্রধান মহম্মদ ইউনুসের (Mohammed Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, ২০২৪ সালের অগাস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে হিন্দুদের বিরুদ্ধে হিংসা, ভয় দেখানো এবং জোরপূর্বক ঘরছাড়া করার ঘটনা বেড়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot