HomeScrollজলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান
TRISHNA Satellite

জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান

শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের প্রস্তুতি, পৃথিবীর জলসম্পদ, কৃষি, হিমবাহ ও পরিবেশের পরিবর্তন পর্যবেক্ষণ করবে যৌথ উপগ্রহ

ওয়েব ডেস্ক : জলসংকট মোকাবিলায় মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগাতে চলেছে ভারত (India) ও ফ্রান্স (France)। দুই দেশের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ‘তৃষ্ণা’ উপগ্রহ (TRISHNA Satellite)। ২০২৭ সালে শ্রীহরিকোটা থেকে এই উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। সংস্কৃত ‘তৃষ্ণা’ শব্দ থেকেই উপগ্রহটির নামকরণ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন বদলাচ্ছে, হিমবাহ পিছিয়ে যাচ্ছে এবং বিভিন্ন এলাকায় খরার প্রকোপ বাড়ছে। একই সঙ্গে মিষ্টি জলের উপরও চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে মহাকাশ থেকে জলসম্পদের পরিস্থিতি বিস্তারিত ভাবে পর্যবেক্ষণ করাই ‘তৃষ্ণা’(TRISHNA Satellite) অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। ৭০০ কিলোমিটারেরও বেশি উচ্চতায় সূর্য-সমলয় কক্ষপথে থেকে কাজ করবে এই উপগ্রহ। ভূমির তাপমাত্রা, উদ্ভিদের জলাভাব, জলের প্রাপ্যতা, বাষ্পীভবন-সহ জলচক্রের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হবে। ৬০ মিটারের চেয়েও সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা থাকবে এবং সপ্তাহে একাধিকবার একই এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

আরও খবর :  রাশিয়ার বিরুদ্ধে রোবট-ড্রোনের বড় অভিযান, সাফল্যের দাবি ইউক্রেনের

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং ফ্রান্সের মহাকাশ সংস্থা যৌথ ভাবে উপগ্রহটি তৈরি করছে। ফ্রান্স তৈরি করছে তাপীয় অবলোহিত যন্ত্র, অন্যদিকে ভারতের দায়িত্বে রয়েছে দৃশ্যমান আলোকভিত্তিক যন্ত্রাংশ। কৃষি, জল ব্যবহার, উপকূলীয় এলাকা, হিমবাহ, বনাঞ্চল, শহরের তাপমাত্রা এবং বাস্তুতন্ত্রের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এই উপগ্রহ।

‘তৃষ্ণা’কে ভারত-ফ্রান্সের দীর্ঘ মহাকাশ সহযোগিতার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০১১ সালে দুই দেশের যৌথ উদ্যোগে ‘মেঘা-ট্রপিক্স’ উপগ্রহ উৎক্ষেপণ হয়েছিল। সেই অভিযানে ক্রান্তীয় অঞ্চলের বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের জলীয়বাষ্প এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছিল।

[youtube-feed feed=1]
Read More

Latest News