Wednesday, July 22, 2026
HomeScrollমৃত্যুর ৪ মাস পর আলি খামেনেইয়ের শেষকৃত্য! প্রয়াত সুপ্রিম নেতার অন্ত্যোষ্টিক্রিয়া কবে?...
Ali Khamenei Funeral

মৃত্যুর ৪ মাস পর আলি খামেনেইয়ের শেষকৃত্য! প্রয়াত সুপ্রিম নেতার অন্ত্যোষ্টিক্রিয়া কবে? জানিয়ে দিল ইরান

আলি খামেনেইয়ের শেষযাত্রায় কি থাকবেন মোজতবা খামেনেই? দেখুন বিগ আপডেট

[h_news]

ওয়েব ডেস্ক: প্রায় চার মাস আগে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে সংঘাতের সময় প্রাণ হারিয়েছিলেন ইরানের (Iran) সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ali Khamenei)। কিন্তু যুদ্ধ পুরোপুরি না থামায় এখনও তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়নি। তবে এবার শান্তি ফেরার আবহে সুপ্রিম নেতার অন্ত্যোষ্টিক্রিয়া (Ali Khamenei Funeral) নিয়ে বড় আপডেট দিল ইরান। জানা গিয়েছে আগামী ৪ জুলাই থেকে খামেনেইয়ের শেষকৃত্যের ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৯ জুলাই দেশের অন্যতম পবিত্র শহর মাশহাদে তাঁকে সমাহিত করা হবে।

খামেনেইয়ের মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে তাঁর শেষকৃত্য না হওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে ইরান সরকার অন্ত্যেষ্টিক্রিয়ার সূচি প্রকাশ করলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে বৃহৎ জনসমাগমকে কেন্দ্র করে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইরানি প্রশাসনের ধারণা ছিল, বিশাল জনসমাবেশের সুযোগ নিয়ে ইজরায়েল বা আমেরিকার পক্ষ থেকে হামলার চেষ্টা হতে পারে। ফলে শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, জাতীয় নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছিল। সেই কারণেই খামেনেইয়ের শেষকৃত্য আয়োজন দীর্ঘদিন পিছিয়ে দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ফের ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের উপর হামলা! ঘটনাকে ঘিরে চরমে বিতর্ক, কী বলল নয়াদিল্লি?

সূত্রের খবর, খামেনেইয়ের মৃত্যুর পর ইতিমধ্যেই প্রায় চার মাস কেটে গিয়েছে। তাই আর বিলম্ব করতে চাইছে না তেহরান। তবে এখনও পর্যন্ত তাঁর মরদেহ কোথায় রাখা হয়েছে বা কী অবস্থায় রয়েছে, সে বিষয়ে কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। এই নীরবতাকে ঘিরেই বিভিন্ন মহলে নতুন করে জল্পনা ছড়িয়েছে।

এদিকে, ইরানের কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল যে খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকা নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের (Mojtaba Khamenei) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে মোজতবা এখনও জনসমক্ষে আসেননি।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইজরায়েলি হামলার সময় গুরুতরভাবে আহত হন মোজতবা। তাঁর মুখ ও পায়ে আঘাত লাগে বলে খবর। এমনকি একসময় তাঁর মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয়ে কোনও সরকারি নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99