Friday, June 12, 2026
HomeScrollমধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চায় ইরান! তবে আমেরিকা ও ইজরায়েলকে মানতে হবে ৩ শর্ত
Middle East War

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চায় ইরান! তবে আমেরিকা ও ইজরায়েলকে মানতে হবে ৩ শর্ত

ট্রাম্প ও নেতানিয়াহুকে কী কী শর্ত বেঁধে দিলেন ইরানের প্রেসিডেন্ট? দেখুন

ওয়েব ডেস্ক: আমেরিকা (USA) ও ইজরায়েলের (Israel) সঙ্গে যুদ্ধ (Middle East War) থামাতে চায় ইরান (Iran)। তবে তার জন্য তিনটি শর্ত বেঁধে দিয়েছে সে দেশের সরকার। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian) জানিয়েছেন, যুদ্ধ বন্ধের যে কোনও সমাধানে ইরানের বৈধ অধিকার স্বীকার করতে হবে, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে ইরানের উপর হামলা হবে না, এমন আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

বৃহসপতিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে পেজেশকিয়ান বলেন, ‘এই যুদ্ধের সূত্রপাত হয়েছে জায়নিস্ট শাসন ও আমেরিকার কারণে। যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হল ইরানের বৈধ অধিকার স্বীকার করা, ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক নিশ্চয়তা।” অর্থাৎ, ট্রাম্প ও নেতানিয়াহু এই তিন শর্ত মেনে নিলে মধ্যপ্রাচ্যে গোলাবর্ষণ থামাতে রাজি ইরান।

আরও পড়ুন: ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান! এবার কি মিটবে এলপিজি-র আকাল?

এই পরিস্থিতির মধ্যে আবার কড়া সতর্কবার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের সেনা বাহিনীর মুখপাত্র আবোলফজল শেখারচি (Abolfazl Shekarchi) সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আমেরিকা যদি ইরানের বন্দরগুলিতে হামলা চালায়, তাহলে পারস্য উপসাগরের কোনও বন্দর বা অর্থনৈতিক কেন্দ্রই ইরানের আঘাতের বাইরে থাকবে না। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলিকে নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন সেনা সরিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d