Saturday, March 14, 2026
HomeJust Inনিউ অর্ল্যান্স শহরের হামলাকারী আইসিস জঙ্গি, আততায়ী আমেরিকার প্রাক্তন সেনা

নিউ অর্ল্যান্স শহরের হামলাকারী আইসিস জঙ্গি, আততায়ী আমেরিকার প্রাক্তন সেনা

কলকাতা: আমেরিকার (US) নিউ অর্ল্যান্স (New Orlenace) শহরে বছরের প্রথম দিনে জঙ্গি হামলায় (Attack) মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। বোরবোর্ন স্ট্রিটে একটি ট্রাক পিষে দিয়েছিল অনেককে। তারপর গাড়ি থেকে নেমে চালক গুলি চালাতে শুরু করে। ঘটনায় পুলিশের (Police) পাল্টা গুলিতে আততায়ীর মৃত্যু হয়। ঘটনায় ৩০ জনের বেশি জখম হন। দুষ্কৃতী আমেরিকার সেনাবাহিনীতে কর্মরত ছিল একসময়। পরে সে আইসিস জঙ্গি গোষ্ঠীতে নাম লেখায়। গাড়ি থেকে আইসিসের পতাকাও পাওয়া গিয়েছে। ওই হামলার আগে ভিডিও করে সে আইসিসে যোগ দিয়েছে বলেও জানিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তা পোস্টও করে। ওই আততায়ীর নাম সামসুদ্দিন জাব্বার। সে একসময় আফগানিস্তানেও কর্মরত ছিল।

আমেরিকায় এধরনের আক্রমণ যে নতুন তা নয়। গাড়ি চাপা দিয়ে আততায়ীর হানা হয়েছে একাধিকবার। এমনকী বড় দিনেও এই ধরনের হামলা হয়েছে। তবে বুধবার বছরের প্রথম দিনে উদযাপনের মুডে ছিলেন শহরবাসী সেসময় দ্রুত গতিতে ট্রাক পিষে দেয় অনেককে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায়। কান্নার রোল পড়ে যায়। সেখানে কর্তব্যরত পুলিশের পাল্টা গুলিতে সামসুদ্দিন জাবারার মৃত্যু হয়। ঘটনায় আহত হন দুই পুলিশকর্মীও।

আরও পড়ুন: নতুন বছরেও জামিন হল না চিন্ময়কৃষ্ণের, জেলেই হিন্দু সন্ন্যাসী

এই ঘটনায় আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছিল, এটা জঙ্গি হামলার ঘটনা। সেই মতো তদন্ত শুরু হয়েছে। ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনিও বলেন, নিউ অর্ল্যান্সের হামলাকারী একটি ভিডিও পোস্ট করেছিল। সে জানায় ইসলামিক স্টেটগ্রুপ থেকে সে অনুপ্রাণিত হয়েছে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel