Thursday, March 12, 2026
HomeBig newsকবে খুলবে হরমুজ প্রণালী? সংঘাতের আবহেই বিরাট বার্তা মোজতবা খামেনেইয়ের
Strait of Hormuz

কবে খুলবে হরমুজ প্রণালী? সংঘাতের আবহেই বিরাট বার্তা মোজতবা খামেনেইয়ের

ইরানের সুপ্রিম নেতার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বড় বার্তা দিলেন খামেনেই

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ (Middle East War) বন্ধ করতে রাজি ইরান (Iran), তবে এর জন্য ইজরায়েল (Israel) ও আমেরিকার (USA) সামনে তিনটি শর্ত রেখেছেন সে দেশের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সকালেই তাঁর এক্স হ্যান্ডেলের পোস্ট থেকেই সামনে আসে এই খবর। একই দিনে সূর্য অস্ত যেতে না যেতেই ইরানবাসীর উদ্দেশ্যে প্রথমবারের জন্য বক্তব্য রাখেন সে দেশের নতুন সুপ্রিম নেতা মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)। আর তাঁর প্রথম বক্তব্যেই উঠে এল হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ সহ একের পর এক বড় বার্তা।

মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইজরায়েলের চলতে থাকা হামলা নিয়ে তেহরানের অবস্থান স্পষ্ট করেন মোজতবা খামেনেই। বৃহস্পতিবার দেওয়া এই বার্তায় তিনি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি নিয়ে কড়া সতর্কবার্তা দেন। তাঁর বক্তব্য, এই অঞ্চলে থাকা সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে সেগুলির উপর হামলা চালানো হতে পারে। ইরানের সুপ্রিম নেতার দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে এই বার্তা দেন তিনি।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চায় ইরান! তবে আমেরিকা ও ইজরায়েলকে মানতে হবে ৩ শর্ত

এর পাশাপাশি এদিন তিনি হরমুজ প্রণালী নিয়ে ইরান সরকারের চিন্তাভাবনা ও পরিকল্পনাও স্পষ্ট করে দেন। মোজতবা খামেনেই এদিন তাঁর বক্তব্যের মাঝেই বলেন যে, যুদ্ধ চলা অবধি হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। অর্থাৎ, গোলাবারুদের পাল্টা যে কূটোনৈতিক চাপের পরিস্থিতি যে ইরান রাখতে চাইছে, তা খামেনেইয়ের বক্তব্য থেকে মোটামুটি স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, খামেনেইয়ের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel