HomeScrollমালয়েশিয়ায় নেতাজিকে স্মরণ মোদির, আজাদ হিন্দ ফৌজের প্রবীণ যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ
PM Narendra Modi

মালয়েশিয়ায় নেতাজিকে স্মরণ মোদির, আজাদ হিন্দ ফৌজের প্রবীণ যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ

এই সাক্ষাৎকে ‘অনুপ্রেরণাদায়ক’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক: দু’দিনের মালয়েশিয়া (Malaysia) সফরের শেষ দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Subhas Chandra Bose) স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একইসঙ্গে আজাদ হিন্দ ফৌজের প্রবীণ সহযোদ্ধা জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই সাক্ষাৎকে ‘অনুপ্রেরণাদায়ক’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

রবিবার জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে দেখা করে স্বাধীনতা সংগ্রামের নানা অভিজ্ঞতার কথা শোনেন মোদি। সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, আইএনএ-র প্রবীণ সৈনিকের সঙ্গে দেখা করা তাঁর জন্য সৌভাগ্যের, তাঁর জীবন সাহস ও ত্যাগের উজ্জ্বল উদাহরণ।

আরও পড়ুন: শিশুকে ধর্ষণ করে খুন! রণক্ষেত্র বিহারের দ্বারভাঙা

একই পোস্টে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর সব যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও ভবিষ্যৎ গঠনে তাঁদের অবদান চিরস্মরণীয়।

উল্লেখ্য, মালয়েশিয়ায় প্রায় ২৯ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মানুষের বসবাস, যা বিশ্বে তৃতীয় বৃহত্তম ভারতীয় প্রবাসী সম্প্রদায়। আসিয়ান অঞ্চলে ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার মালয়েশিয়া ‘অ্যাক্ট ইস্ট’ নীতিরও অন্যতম স্তম্ভ। সফরকালে বাণিজ্য, প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বার্তা দেন মোদি। পাশাপাশি সন্ত্রাসবাদ ইস্যুতেও কড়া অবস্থান তুলে ধরেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News