Wednesday, March 4, 2026
HomeScroll“We missed you a lot…”, মোদিকে বললেন ট্রাম্প, তারপর কী হল?

“We missed you a lot…”, মোদিকে বললেন ট্রাম্প, তারপর কী হল?

ওয়েব ডেস্ক: মোদি-ট্রাম্পের বৈঠকের (Modi-Trump Meeting) দিকে নজর ছিল গোটা বিশ্বের। কারণ, তাঁরা একে অপরকে ‘বন্ধু’ বলেই সম্বোধন করে এসেছেন। আর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের (Donald Trump) দ্বিতীয় মেয়াদে এই প্রথমবার মুখোমুখি হয়েছেন দুই দেশের প্রধান। তাই এই সাক্ষাতের শুরুটা যে উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে হবে, তেমন একটা সম্ভাবনা ছিলই। আদতে হল তেমনটাই। বৈঠকের শুরুতেই ট্রাম্প করমর্দন ও আলিঙ্গনের মাধ্যমে মোদিকে (Narendra Modi) স্বাগত জানিয়ে বলেন, “আমরা আপনাকে মিস করেছি, অনেক মিস করেছি।” জবাবে হাসিমুখে মোদি বলেন, “আপনার সঙ্গে আবার দেখা করে ভালো লাগছে।”

এদিনের এই বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে অস্ত্র বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনের বিষয়টি গুরুত্ব পায়। তবে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রেখেই ভারতকে আমেরিকার নতুন বাণিজ্য নীতির (USA Tariff Policy) অধীনে উচ্চ শুল্কের আওতায় রাখা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এরই মাঝে আবার ‘বন্ধু’ মোদিকে একজন দক্ষ আলোচক’ বলে সম্বোধন করেন।

আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে প্রশ্ন উঠতেই ট্রাম্প বললেন “মোদি দেখে নেবেন…”

এর পাশাপাশি এদিন প্রেসিডেন্ট ট্রাম্প মোদির জন্য একটি বিশেষ উপহার হিসেবে নিজের লেখা বই ‘Our Journey Together’ দেন। বইটিতে ট্রাম্প মোদির উদ্দেশ্যে লিখেছিলেন, “Mr. Prime Minister, You Are Great.”। এছাড়াও, এদিন বৈঠকে শুরুর মুহূর্তে নিজের হাতে মোদির জন্য চেয়ার টেনে দেন ট্রাম্প। এর মাধ্যমে দুই দেশনেতার সম্পর্ক কতটা ভালো, তা প্রকাশ পায়।

মার্কিন সফরে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মোদি। তিনি সাক্ষাৎ করেন মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক, ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিবেক রামাস্বামী, এবং মার্কিন গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ডের সঙ্গে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80