Monday, August 10, 2026
HomeScrollক্যানসারের টিকা প্রয়োগ প্রথমবার মানুষের শরীরে, আশাব্যঞ্জক ফলের দাবি রাশিয়ার
Russia

ক্যানসারের টিকা প্রয়োগ প্রথমবার মানুষের শরীরে, আশাব্যঞ্জক ফলের দাবি রাশিয়ার

মেলানোমা আক্রান্ত রোগীর শরীরে এমআরএনএ-ভিত্তিক টিকার প্রয়োগ। প্রাথমিক ফল ইতিবাচক বলে দাবি গবেষকদের, তবে আরও পরীক্ষার অপেক্ষা।

ওয়েব ডেস্ক : ক্যানসারের চিকিৎসায় নতুন আশার আলো দেখাল রাশিয়া (Russia)। প্রথমবার মানুষের শরীরে মেলানোমা বা ত্বকের ক্যানসারের (Cancer) বিরুদ্ধে তৈরি এমআরএনএ-ভিত্তিক টিকা প্রয়োগ করা হয়েছে। প্রাথমিক ফল আশাব্যঞ্জক বলে দাবি করেছেন রাশিয়ার গবেষকেরা। তাঁদের বক্তব্য, টিকা নেওয়া রোগী বর্তমানে সুস্থ রয়েছেন। তাঁর শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে।

রাশিয়ার (Russia) গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট এই টিকা তৈরি করেছে। সংস্থার বৈজ্ঞানিক দলের প্রধান আলেকজান্ডার গিনজবার্গ জানিয়েছেন, প্রথম মানবদেহে প্রয়োগের পর রোগীর শরীরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাঁর দাবি, টিকাটি এমন সক্রিয় প্রতিরোধ ব্যবস্থা তৈরি করছে, যা টিউমার এবং শরীরের অন্যত্র ছড়িয়ে পড়া ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে।

আরও খবর : ভুটানের সঙ্গে ৪ হাজার কোটি টাকার ঋণচুক্তি সই করল ভারত

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে ৬০ বছর বয়সি এক তৃতীয় পর্যায়ের মেলানোমা আক্রান্ত রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে এই টিকা প্রয়োগ করা হয়। বর্তমানে তিনি মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গবেষকেরা জানিয়েছেন, ওই রোগীকে আরও দু’টি ডোজ দেওয়া হবে। পুরো চিকিৎসা প্রক্রিয়াজুড়ে তাঁর রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর নজর রাখা হবে।

তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এটি এখনও প্রাথমিক পর্যায়ের পরীক্ষা। আরও রোগীর উপর ক্লিনিক্যাল ট্রায়াল এবং দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের পরই টিকার কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor