Saturday, August 8, 2026
HomeScroll‘বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র’, আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাইলেন সজীব ওয়াজেদ জয়
Sajeeb Wazed Joy

‘বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র’, আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাইলেন সজীব ওয়াজেদ জয়

। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পদক্ষেপ না নিলে দেশটি আঞ্চলিক জঙ্গিবাদের অন্যতম কেন্দ্রে পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ওয়েব ডেস্ক: বাংলাদেশের (Bangladesh)বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় (Sajib Wazed Joy)। আমেরিকার ম্যারিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বাংলাদেশ (Bangladesh) ধীরে ধীরে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পদক্ষেপ না নিলে দেশটি আঞ্চলিক জঙ্গিবাদের অন্যতম কেন্দ্রে পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জয়ের দাবি, বর্তমান পরিস্থিতি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগের কারণ। তাঁর অভিযোগ, দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে এবং চরমপন্থী সংগঠনগুলির কার্যকলাপ বেড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নজরদারি প্রয়োজন বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন: আমেরিকার মাটিতে ভারতের বড় সম্মান! ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ ঘোষণা দুই প্রশাসনের

বক্তব্যে সজীব ওয়াজেদ জয় আরও অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-সহ একাধিক বিদেশি সংস্থা বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করছে। তাঁর দাবি, ভারতের পূর্ব সীমান্তে নতুন নিরাপত্তা-সঙ্কট তৈরি হতে পারে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তার হওয়া কয়েক জন সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে এবং নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর প্রকাশ্যে কর্মসূচি করছে। এমনকি আল-কায়েদার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও জনসভায় বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে বলেও তাঁর দাবি।

তবে জয়ের এই সমস্ত বক্তব্য ও অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে বাংলাদেশ সরকারের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

জয়ের মন্তব্য প্রকাশ্যে আসার পর বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। তাঁর বক্তব্য ঘিরে দেশটির বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor