HomeScroll‘এবার কলকাতাকে ওড়াব’, হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

‘এবার কলকাতাকে ওড়াব’, হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

ভারতকে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর! কী বললেন?

ওয়েব ডেস্ক : ভারত (India) যদি এবার কোনওরকমভাবে পাকিস্তানে (Pakistan) হামলা চালায়, তাহলে তা আর সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সেই সংঘাত ভারতের অভ্যন্তরে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif)। এমনকি কলকাতাতেও (Kolkata) হামলা করা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

শনিবার সিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেছেন, “ভারত (India) যদি এবারও কোনো মিথ্যা অজুহাতে অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে আমরা ব্যাপারটা কলকাতায় নিয়ে যাব।” তিনি আরও দাবি করেছেন, ভরত নিজেদের দেশেই হামলা চালানোর যড়যন্ত্র করছে। সেটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখানো হতে পারে। তবে এ নিয়ে কোনও প্রমাণ দিতে পারেননি খোয়াজা আসিফ।

আরও খবর : “৪৮ ঘন্টার মধ্যে হরমুজ না খুললে…,” ইরানকে মোক্ষম হুমকি ট্রাম্পের! এবার কী হবে?

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত (India) যদি এরকম কিছু করে তাহলে এই সংঘাত আর ২০০ থেকে ২৫০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভারতের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালানো হবে। তবে বলে রাখা দরকার, এমন ধরণের হুমকি মাঝেমধ্যেই পাক মন্ত্রীদের তরফ থেকে শোনা যায়। কিন্তু আদপে সেই ক্ষমতা নেই পাকিস্তানের।

এদিকে সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এপ্রিলেই পাকিস্তানে একাধিক হামলা হতে পারে। তা পাক গুপ্তচর সংস্থা আইএসআই করাতে পারে বলে দাবি করা হয়েছে। আর সেই হামলা চালিয়ে দোষ দেওয়া হতে পারে ভারতকে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মঞ্চে সমর্থন আদায় বা কূটনেতিক সুবিধা পাওয়ার জন্যই এমন মিথ্যা হামলা করা হতে পারে। এর মাঝেই এবার ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News