Thursday, July 9, 2026
HomeScrollসোনা পাপ্পু কাণ্ড! কসবা থানার ওসি সাসপেন্ড
Kasba Police Station OC Biswajit Debnath

সোনা পাপ্পু কাণ্ড! কসবা থানার ওসি সাসপেন্ড

সক্রিয় অপরাধীদের তালিকা থেকে বাদ রাখা হয়েছিল সোনা পাপ্পুর নাম!

ওয়েবডেস্ক-  ভোটের (West Bengal Assembly Election 2026)  মুখে চাঞ্চল্য।  কসবা থানার (Kasba Thana)  ওসিকে সাসপেন্ড, চেতলা থানার ওসিকে সরানো হল। সোনা পাপ্পু (Sona Pappu)  কাণ্ডে কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথকে (Kasba Police Station OC Biswajit Debnath) সাসপেন্ড করা হল।

অভিযোগ, তিনি কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর না অ্যাক্টিভ ক্রিমিনাল লিস্ট বা সক্রিয় অপরাধীদের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। এই ঘটনা তদন্তে ধরা পড়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

সোনা পাপ্পু কসবা ও ঢাকুরিয়া দীর্ঘদিন ধরেই এক আতঙ্কের নাম। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি ত্রাস হিসেবে পরিচিত। তার কুকীর্তির কথা লোকের মুখে। তোলাবাজি, এলাকায় অশান্তি, বে আইনি নির্মাণ, গোষ্ঠীদ্বন্দ্বে উস্কানি দেওয়াসহ একাধিক গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে জমা পড়েছে।

আরও পড়ুন-  ভোটের আগেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, বাড়নো হল পোলিং স্টেশনের সংখ্যা

বিভিন্ন  সময়ে গোলপার্ক, কাঁকুলিয়া রোড, ঢাকুরিয়া সহ আশেপাশে এলাকায় সংঘর্ষ ও গুলি বোমাবাজির ঘটনার তার নাম উঠে গেছে। সম্প্রতি গোলপার্কের কাছে একটি অশান্তির ঘটনায় তদন্তে নেমে পুলিশে সামনে অনেক তথ্য সামনে আসে।

আরও পড়ুন-  ভবানীপুরে নমিনেশন ঘিরে অশান্তি, সাসপেন্ড ৪ পুলিশকর্তা

তদন্তকারীরা দেখেন, পুলিশের আভ্যন্তরীণ ‘অ্যাক্টিভ ক্রিমিনাল লিস্ট’-এ সোনা পাপ্পুর নামই নেই। এদিকে এলাকার মানুষের অভিযোগ অনুসারে এই সোনা পাপ্পু সক্রিয়ভাবে অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। গভীর তদন্তে জানা যায়, কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথই এই নামটি তালিকা থেকে বাদ দিয়েছিলেন।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888