HomeScrollনেপাল সীমান্তে ভয়াবহ বন্যার পর ফের কাঁপল তিব্বত, কম্পনের মাত্রা ৫
Tibet Earthquake

নেপাল সীমান্তে ভয়াবহ বন্যার পর ফের কাঁপল তিব্বত, কম্পনের মাত্রা ৫

ভয়াবহ হড়পা বানের ক্ষত এখনও শুকোয়নি, তার মধ্যেই তিব্বতে ভূমিকম্প। আপাতত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তিব্বত (Tibet)। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস বা GFZ-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের পর এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর সামনে আসেনি। তবে সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর নতুন করে এই কম্পন ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

গত ২৬ অগস্ট তিব্বতে (Tibet) হিমবাহ ধসে ভয়াবহ জলস্রোত তৈরি হয়। সেই জল ও ধ্বংসাবশেষ নেপাল সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। বিপর্যয়ের জেরে নেপাল ও তিব্বত মিলিয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ।

আরও খবর : অসুস্থ পাইলট, মাঝআকাশে বদলাল গন্তব্য! দোহা-বেঙ্গালুরু ইন্ডিগো বিমান নামল মাসকটে

বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী, নেপালে (Nepal) মৃতের সংখ্যা বেড়েই চলেছে। নিখোঁজ রয়েছেন ৪,২০০-র বেশি মানুষ। অন্যদিকে তিব্বতে ২১ জনের মৃত্যুর খবর জানিয়েছে চীন। সেখানে এখনও ৫৪১ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। বন্যার ধাক্কায় তিব্বতের গিরং সীমান্তের গুরুত্বপূর্ণ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে চিন সেই রাস্তা ফের চালু করায় দুর্গত এলাকায় ভারী যন্ত্রপাতি নিয়ে পৌঁছতে শুরু করেছে উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজদের সন্ধানে চলছে গভীর তল্লাশি। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে খোঁজার কুকুর, জীবন শনাক্তকারী সরঞ্জাম এবং ভারী খননযন্ত্র।

এদিকে নিখোঁজদের তালিকায় নেপালের ১০৪ জন, ভারতের ৪৯ জন এবং লাটভিয়ার ৩৩ জন নাগরিক রয়েছেন বলে চিনের সরকারি তথ্য থেকে জানা গিয়েছে। নিখোঁজ ভারতীয়দের অধিকাংশই কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। উদ্ধার ও শনাক্তকরণ প্রক্রিয়ায় সাহায্যের জন্য অতিরিক্ত DNA বিশেষজ্ঞ এবং জরুরি সরঞ্জাম পাঠানোর কথাও জানিয়েছে বেজিং।

[youtube-feed feed=1]
Read More

Latest News