HomeScrollঅসুস্থ পাইলট, মাঝআকাশে বদলাল গন্তব্য! দোহা-বেঙ্গালুরু ইন্ডিগো বিমান নামল মাসকটে
Indigo Plane

অসুস্থ পাইলট, মাঝআকাশে বদলাল গন্তব্য! দোহা-বেঙ্গালুরু ইন্ডিগো বিমান নামল মাসকটে

বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানের সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা

ওয়েব ডেস্ক : মাঝআকাশে অসুস্থ হয়ে পড়লেন বিমানের পাইলট। দ্রুত চিকিৎসার প্রয়োজন হওয়ায় দোহা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর (Indigo) একটি বিমানকে জরুরি ভিত্তিতে মাসকটে নামানো হল। বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানের সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা।

ইন্ডিগোর (Indigo) ৬ই ১৩০২ নম্বর বিমানটি বৃহস্পতিবার দোহা থেকে বেঙ্গালুরুর (Bengaluru) উদ্দেশে রওনা হয়েছিল। উড়ানের মাঝেই পাইলট অসুস্থ বোধ করেন এবং তাঁর দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়। পরিস্থিতি বিবেচনা করে বিমানটির গন্তব্য পরিবর্তন করে ওমানের মাসকট বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানটি মাসকটে পৌঁছনোর পরই চিকিৎসক দলের সদস্যরা পাইলটকে পরীক্ষা করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, চিকিৎসার পর বর্তমানে ওই পাইলটের শারীরিক অবস্থা স্থিতিশীল।

আরও খবর : বিশ্বজুড়ে ৩৩০০ কর্মী ছাঁটাই উবের, পুনর্গঠনের পথে সংস্থা!

তবে পাইলট অসুস্থ হয়ে পড়ায় যাত্রীদের যাত্রা যাতে দীর্ঘ সময় আটকে না থাকে, তার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। নতুন বিমানটির সঙ্গে নতুন ক্রু সদস্যদেরও পাঠানো হচ্ছে। বেঙ্গালুরু থেকে একটি রিলিফ ফ্লাইট মাসকটে পাঠানোর ব্যবস্থা করেছে ইন্ডিগো। সেই বিমানেই যাত্রীদের বেঙ্গালুরু নিয়ে যাওয়া হবে।

মাসকট বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থাও করেছে বিমান সংস্থা। পাশাপাশি নিয়মিত পরিস্থিতির আপডেট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিগো। যাত্রী, ক্রু এবং বিমানের নিরাপত্তাই সংস্থার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News