Sunday, March 29, 2026
HomeScrollবাইডেনের 'অটোপেন'-এ স্বাক্ষরিত একাধিক নির্দেশ বাতিল ট্রাম্পের!
Donald Trump

বাইডেনের ‘অটোপেন’-এ স্বাক্ষরিত একাধিক নির্দেশ বাতিল ট্রাম্পের!

অপরাধীদের ক্ষমা প্রদর্শন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি!

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সই করা সমস্ত নথি ও নির্দেশ বাতিল করে দিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বর্ষিয়ান রিপাবলিক্যান নেতা দাবি করেছেন, অনেক নথিতে বাইডেনের স্বয়ংক্রিয় পেনের (Autopen) সাহায্যে সই করা হয়েছে। সে সম্পর্কে কোনও ধারণাই নেই প্রাক্তন প্রেসিডেন্টের। ফলে সেই সব নথি ও নির্দেশ বাতিল করা হয়েছে।

ট্রাম্প (Trump) নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশালে লিখেছেন, স্লিপি জো বাইডেনের অটোপেনে স্বাক্ষরিত নথি বাতিল করা হল। যা ছিল প্রায় ৯২ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশেষভাবে অনুমতি না দিলে, অটোপেন ব্যবহার করার অনুমতি নেই। তাঁর দাবি, বাইডেন যদি ওই নথিতে সই করে না থাকেন তাহলে সেই কাজগুলি অসাংবিধানিক। সঙ্গে তিনি লিখেছে, কেউ যদি দাবি করেন, বাইডেন এই সব স্বাক্ষর করেছেন,তাহলে সেক্ষেত্রে তাঁকেও তদন্তের আওতায় আনা হবে।

আরও খবর : শ্রীলঙ্কায় তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় দেতোয়া, উদ্ধারে নেমেছে সেনা

তবে এই প্রথম নয়, আগেও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে তুলোধনা করেছেন ট্রাম্প (Trump)। চলতি বছরের শুরুতে কমান্ডার ইন চিফদের ছবি হোয়াইট হাউসের বাইরে লাগিয়েছিলেন ট্রাম্প। তবে সেখানে বাইডেনের জায়গায় অটোপেনের ছবি দিয়েছিলেন তিনি। এর মাঝেই ট্রাম্প দাবি করলেন, বাইডেন জমানায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বাইডেনের মতামত গ্রাহ্য হতো না।

ট্রাম্প দাবি করেছেন, বহু নথি বাইডেনের (Biden) অনুমতি ছাড়াই অটোপেনের সাহায্যে স্বাক্ষর হয়েছে। বাইডেনের শাসনকালে যে সব অপরাধীদের ক্ষমা প্রদর্শন করা হয়েছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিশেষজ্ঞদের দাবি, আগেও বহু মার্কিন প্রেসিডেন্ট অনেক নথিতে স্বাক্ষরের ক্ষেত্রে স্বংক্রিয় পেন ব্যবহার করেছেন। আইনে এই ব্যবহার বৈধ। তবে ট্রাম্পের তরফে এই ব্যবস্থাকে বার বার চ্যালেঞ্জ জানানো হয়েছে। এর পরেই এবার বাইডেনের স্বাক্ষর করা বিভিন্ন নির্দেশ ও নথি বাতিল করলেন ট্রাম্প।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot