Friday, March 13, 2026
HomeScrollইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান!
America

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান!

দায় স্বীকার করেছে ইরানি মদতপুষ্ট এক ইসলামিক গোষ্ঠী!

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পশ্চিম ইরাকে (Iraq) ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান (Fighter Plane)। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার এই ঘটনার কথা জানানো হয়েছে। তবে অনুমান করা হচ্ছে, গুলি করে নামানো হয়েছে বিমানটিকে। ইতিমধ্যে বিমানে গুলি করে নামানোর দায় স্বীকার করেছে ইরানি (Iran) মদতপুষ্ট এক ইসলামিক গোষ্ঠী। তবে আমেরিকার তরফে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মার্কিন সেনা সূত্রে খবর, কেসি ১৩৫ (KC 135) নামে একটি ট্যাঙ্কার বিমান ভেঙে পড়েছে। এই বিমান যুদ্ধের সময় জ্বালানি সরবহার করে অন্যান্য বিমানগুলিকে। এই ঘটনার সময় বিমানে পাঁচ জন ছিলেন বলে খবর। জানা গিয়েছে, বৃহস্পতিবার দু’টি জ্বালানি সরবরাহকারী বিমান ইরাকের উপর থেকে যাচ্ছিল। সেই সময় একটি ভেঙে পড়েছে বলেই খবর।

আরও খবর : গ্যাস সংকট ঠেকাতে প্রকাশ্যে রাজ্যের ১০ দফা নির্দেশিকা

ইরানের (Iran) মদতপুষ্ট গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের তরফে দাবি করা হয়েছে, তারা মার্কিন ওই বিমানকে গুলি করা নামিয়েছে। তবে আমেরিকার তরফে দাবি করা হয়েছে, কোনও হামলার কারণে ভেঙে পড়েনি এই যুদ্ধ বিমান। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি সংঘাতের মধ্যেই কোনও যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল বিমানে?

মূলত, ইরানের সঙ্গে সংঘর্ষে এ নিয়ে মোট চারবার ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান। এর আগে কুয়েতে তিনটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল। জানা গিয়েছিল, সেই সময় ভুল করে কুয়েতের ছোড়া গুলিতেই ভেঙে পড়েছিল বিমানগুলি। সেই ঘটনায় বেশ কয়েকজন মার্কিন সেনাকর্মী আহত হয়েছিলেন। তবে ইরানে ভেঙে পড়া মার্কিন সেনারা কী অবস্থায় রয়েছে, সে বিষয়ে তেমন কিছু বিস্তারিত তথ্য পাওযা যায়নি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel