Sunday, March 1, 2026
HomeScrollভারতে 'ফ্লপ' হলেও বিদেশে বেশি জনপ্রিয় এই ৬ 'মেড-ইন-ইন্ডিয়া' গাড়ি

ভারতে ‘ফ্লপ’ হলেও বিদেশে বেশি জনপ্রিয় এই ৬ ‘মেড-ইন-ইন্ডিয়া’ গাড়ি

ওয়েব ডেস্ক: একটা সময় ছিল যখন ভারতীয়রা শখের বশে বিদেশি কোম্পানির গাড়ি কিনতেন। এখনও অনেকেই মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, ফারারি বা পোর্সের মতো গাড়ি কেনার দিকে ঝোঁকেন। কিন্তু জানলে অবাক হবেন যে, ভারতে তৈরি একাধিক মডেলের গাড়ি (Made In India Car) এখন বিদেশের বাজার (International Automobile Market) কাঁপাচ্ছে। আর সেই তালিকায় রয়েছে হাফ-ডজন গাড়ি। তথ্য বলছে, এই ছ’টি ভারতীয় গাড়ির মডেল এখন আন্তর্জাতিক বাজারে সবথেকে বেশি রফতানি হচ্ছে।

ভারত থেকে সবথেকে বেশি রফতানি হওয়া এই মডেলগুলির মধ্যে রয়েছে হোন্ডা সিটি এবং এলিভেট, নিসান সানি এবং ম্যাগনাইট, হুন্ডাই ভারনা এবং জিপ মেরিডিয়ান। মূলত ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি এই গাড়িগুলি বাজারে এনেছিল নির্মাতা সংস্থাগুলি। তা সত্ত্বেও এখন আন্তর্জাতিক বাজারে বেশি সাড়া পাচ্ছে এই ছ’টি গাড়ি।

আরও পড়ুন: ‘ভিঝিনজাম’ দেশের প্রথম গভীর জলের কন্টেইনার আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট বন্দর

আমরা যদি হোন্ডা এলিভেট (Honda Elevate) গাড়িটির কথা ধরি, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ভারতের ক্রমবর্ধমান এসইউভি বাজারের কথা মাথায় রেখে গাড়িটি বাজারে আসে। কিন্তু তারপরেও ভারতে এই গাড়িটি সেভাবে বাজার দখল করতে পারেনি। ফলে হোন্ডা আন্তর্জাতিক বাজারের দিকে ঝুঁকেছে — বিশেষ করে জাপানে, যেখানে এলিভেট WR-V নামে বিক্রি হচ্ছে। চলতি অর্থবর্ষে ভারতে গাড়িটির ২২,৩২১ ইউনিট বিক্রি হলেও এর রফতানি হয়েছে ৪৫,১৬৭ ইউনিট।

এদিকে হুন্ডাই ভারনার (Hyundai Verna) ক্ষেত্রেও একই চিত্র। ২০২৩ সালে নতুনভাবে বাজারজাত করা হলেও ভারতের ক্রেতাদের মধ্যে সেডান গাড়ির প্রতি আগ্রহ কমার কারণে দেশিয় বিক্রি আশানুরূপ হয়নি। ফলে হুন্ডাই তাদের সুপ্রতিষ্ঠিত রফতানি নেটওয়ার্ক ব্যবহার করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় ব্যাপক সাড়া পায়। চলতি অর্থবর্ষে ভারনার ৫০,০০০-এর বেশি ইউনিট রপ্তানি হয়েছে।

এদিকে আরেক এসইউভি – নিসান ম্যাগনাইট (Nissan Magnite), ২০২০ সালে ভারতীয় বাজারে লঞ্চ হলেও পরবর্তীতে বিদেশি বাজারে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। গত অর্থবর্ষে যেখানে এই গাড়িটি ৯,৩১৪ ইউনিট রফতানি হয়েছিল, সেখানে চলতি অর্থবর্ষে এর ২৯,১৫৫ ইউনিট রফতানি হয়েছে। জিপ মেরিডিয়ান (Jeep Meridian) গাড়িটিও ভারতের তৈরি হয়ে বিদেশে বেশি জনপ্রিয়তা পেয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে কেন দেশিয় গাড়ি বিদেশে এত বেশি জনপ্রিয়? সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স প্রকাশিত ২০২৫ অর্থবর্ষের তথ্য অনুযায়ী, এই বিপুল রফতানির অন্যতম কারণ হল দেশিয় বাজারে চাহিদার ঘাটতি এবং গাড়ি নির্মাতাদের আন্তর্জাতিক বাজারে পা রাখা।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola